Profile Photo

Diponkar Bhowmik AntuOffline

  • diponkar
  • Profile picture of Diponkar Bhowmik Antu

    Diponkar Bhowmik Antu

    3 years, 10 months ago

    অহেতুক শব্দের বুদবুদ, উস্কানিতে বাঁশীর রাগ ভৈরবী,
    শাড়ি আকাশ নীল ছেয়ে গেছে পুরোনো সংবাদের পাতা,
    নিখোজ বিজ্ঞপ্তি দেয়াল জুড়ে, দেখুন এবং শিহরিত হোন।
    কেননা একদিন বৃষ্টির আওয়াজ চুপ করিয়ে দেবে বিস্তারিত খুনী চোখ।
    বুকপকেটে শেষ প্রেমের আশ্বাস, প্রেমিকা সমুদ্রের গভিরতায় নোঙ্গরের কার্নিশ,
    মস্তিস্কে সুরের সেই সৃষ্টি যা পৃথিবীর প্রথম আলোক মেলায় দেখিছিল তোমাদের ঈশ্বর।
    নিঃশ্বাসে বিষাক্ত রংধনু, হাত ধরে হাটছে ভবিষ্যতের প্রলয়।
    আংগুলে আংগুল শিল্প সমাজের বিদ্রোহী হাত, সবুজ সংগ্রাম।
    এরপর আর গল্প নেই, উপন্যাসের শেষ পাতায় জন্ম নিয়েছে একটা বেলী ফুল।
    চাঁদে ক্ষুধা নেই, চাঁদে কবিতা নেই, চাঁদে আমি নেই।
    আকাশে চেয়ে থাকুন যতক্ষন দেবী কাদেনি, দেবীর কান্নাকে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ুন।
    পরেরদিন দেখা হবে মোড়ের মদের দোকানে অথবা জাতীয় সংসদ ভবনের ছাদে।
    একসাথে শয়তান আর দেবতা তাস খেলছে, হেরে যাচ্ছে মোড়ের পুলিশের হুইসেল।
    কবরের শেষ দরজায় টোকা মারুন, আপেল এর গন্ধ পাবেন।
    তাহলে বিদায় প্রিয় বুদ্ধিজীবীরা, নরকে দেখা হচ্ছে কোনো প্রেমোদ্যানে।

    5
    4 Comments
Skip to toolbar