-
পাইনি আমি সুখের পরশ
পাইনি আমি সুখের পরশ এই বিশ্ব নারী সংসারে
পাইনি খুঁজে সুখে থাকার এই জগতের মন্ত্র রে।
হৃদয় মাঝে শুধুই জ্বালা
গলে পড়ি বৃথাই মালা
বৃথাই সুখের মন্তরে।।সর্বগ্রাসী প্রেমের ফাঁদে-
হৃদয় আমার আজো কাঁদে
মুক্তি নাহি মেলে আজো ভেতর-বাহির প্রান্তরে
ছিঁড়ে গেছে সুখের পরশ বৃথা সকল তন্ত্র রে।।হঠাৎ এসে হৃদয় শাখে বাঁধে বাসা স্পর্শ সুখ
আঁখি তখন হেরেছিলো নতুন ঘরের হর্ষ-মুখ
স্পর্শিয়া সুখের ফাগুন-
জ্বললো হৃদে তপ্ত আগুন
সুপ্ত সুখের কল্পনারি গেলো কেটে হৃদ-ছিঁড়ে।।প্রথম প্রথম সুর মিলিয়ে
চুপটি করে প্রেম বিলিয়ে
কথার মালায় সুরের গলায় প্রেমের যখন ঢেউ ভাসে
হৃদয়-হীনার ছোবল তখন আছড়ে পড়ে দিক- শেষে।।তাহার তরে নিজের সুখের অন্ত নাহি বুঝি রে
সুখের পরশ তাহার সুখে আঁখি বুজে সন্ত রে
তাহার সুখের পরশ লাগি
যেথায় হেথায় সদাই মাগি
দিনে-রাতে স্বপন পুষি জেগে থাকে আঁখি রে।।প্রথম কথার ফুলঝুরি
ফুটতো সদা খই-মুড়ি
বলতো নানা টানাপোড়েন যেন আমি বিপদ শোধি
বিপদে তাহার পার্শ্ব-বসে কতই ছিলাম কাল অবধি।বলতো এমন থাকতো যদি কেহ সদা আমার পাশে
কিন্তু তাদের এমন বাসে জ্বলতো তোমার হৃদ-মাশে
এমন পাশে ছিলাম তারে
অন্যরা সব হিংসেয় মরে
আফসোসিতো এমন যদি থাকতাম আমি চুপিসারে।।একজনারই একটি হৃদয়
বহুজনের জায়গা ত নয়
এমন তো নয় পেতেই হবে তাহার স্পর্শ- ভালবাসা
মনের মানুষ ছাড়াও তাহার মেটাতে পারে কিছু আশা
ভাগ্যে যদি নাহি থাকে কাঁদিস কেন মন ওরে।।দুখের সময় যেজন তোমার পাসে বসে থাকে রে-
সুখের সময় যেয়োনা ভুলে স্মরণ রাখো তাহারে
যবে তোমার ছিলোনা সহায়
পাড় ভিড়াতে তার কিনারায়
নায়ের পরে বাদাম তুলে ভিড়াতো কিস্তি তোমার পাড়ে।।নারীর মন বড়ই জেদী
বুঝেনা সে রাগতো যদি
অভিমানে ঘাড় ফিরিয়ে রাখতো দীর্ঘ সময় ধরে-
অপেক্ষাতে থাকতো বসে ভুল ভাঙাবো কবে তারে
অভিযোগের তখন পাহাড় ছুঁড়তো একেক করে।।নারীর মন একটু বাঁকা থাকে কূটিল মন্ত্রণা-
অভিমানে আদর খোঁজে, যন্ত্রনাতে স্বান্তনা
দোষ খোঁজো না যখন তখন
বাঁকা হাড়ের স্বভাবই এমন-
স্যাক্রিফাইজ করো তুমি ছাড় দিয়ো যে একটু তারে।।হঠাৎ ভালো হঠাৎ মন্দ
নারীর মনে সদাই দ্ব›দ্ব
সন্দেহ তার বারেক যদি হৃদয়ে এসে বাসা বাঁধে-
সেখান হতে ফিরিয়ে আনা কষ্ট-সাধ্য কঠিন-সাধে
তখন অবিশ্বাসের অগ্নি জ্বলে শপ্ত হয়ে সংসারে।।নারীর মন বড় উচাটন তার চাহিদার কমতি নাই
দেয় অভিশাপ শুধু শুধু কসম-রসমের নাই বালাই
নারী যদি না চায় সংসার
জ্বলে হবে তবেই অঙ্গার
ভালো গুণের কিছু নারী সাফল্য ফের আনে রে।
{০৪/০৭/২০২০}3 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



অভিনন্দন