Profile Photo

MahmuduIslamOffline

  • MahmuduIslam
  • Profile picture of MahmuduIslam

    MahmuduIslam

    4 years, 1 month ago

    আত্মার আত্মীয়
    ————————–
    ফেলে আসার পরই
    তাকে প্রথম ভালোবেসেছি
    আগে যা ছিল সে তো
    শুধুই লোভ, পাওয়ার আকাঙ্ক্ষা
    যাকে এতোদিন ভালোবাসা বলে জেনেছি

    ভুলে যাব বলেই
    তাকে প্রথম অনুভব করেছি
    আগে যা ছিল সে তো
    শুধুই খেলা, শুধুই অভিনয়
    যাকে অনুভূতি ভেবে ভুল করেছি

    হারিয়ে ফেলার পরেই
    তাকে প্রথম খুজে পেয়েছি
    আগে যা ছিল সে তো
    শুধুই শরীর, একটা মাংসপিণ্ড
    যার মোহে নিজেকে বিলিয়ে দিয়েছি

    চোখের আড়াল হবার পরেই
    তাকে প্রথম দেখেছি
    আগে যা ছিল সে তো
    শুধুই চেহারা, একটা অবয়ব
    যাকে এতদিন তুমি ভেবেছি

    হৃদয়, ভাঙ্গার পরেই তো
    ভেতরে প্রথম আলোর প্রবেশ
    আগে যা ছিল সে তো
    শুধুই অন্ধকার, গভীর কালো
    যারা অতলে নিজেকে লুকিয়ে রেখেছে

    তাকে ধারণ করার পরেই
    প্রথম নিজেকে পেয়েছি
    তাই তো, সব ভুলে আজ
    আমি তার আত্মার আত্মীয়…!

    by;pagol….!
    (১০.০৩.২০২১)

    3
    1 Comment
Skip to toolbar