Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • ভাল লাগেনা

    ভাল লাগেনা পড়াশুনা
    ইচ্ছে শুধু করে
    এদিক ওদিক বেড়াই ঘুরে,
    যেনো ভবঘুরে।।

    ভাল লাগেনা নিয়ম-কানুন
    এই সমাজের মাঝে
    নিষ্ঠুরতার আঘাত মাঝে
    কষ্টগুলো বাজে।।

    ভাল লাগেনা কঠিন জীবন
    ইচ্ছে করে শুধু
    এপার ওপার বন্ধুর মতো
    যেন মরু ধূ-ধূ।।

    ভাল লাগেনা রঙ্গীন জীবন
    আবার সঙ্গী সাথী
    সিঙ্গেল চাই সারা জীবন
    ঘুরতে দিনে-রাতি।

    ভাল লাগেনা লৌকিকতা
    লোক দেখানো কাজ
    জীবনটা তাই ফাঁকির মাঝে
    কাটছে সকাল-সাঁঝ।

    ভাল লাগেনা কম্পিটিশন
    চাকুরি বাজারের,
    যেথায় চলে ঘুষ-বাণিজ্য
    দাপট মামুদের।

    ভাল লাগেনা অনেক জিনিস
    অনেক কিছু করতে
    কিন্তু সমাজ ছাড়েনা যে
    বাধ্য আমি চলতে।

    7
    2 Comments
Skip to toolbar