Profile Photo

শেখ মোঃ লুলুল আল মারজানOffline

  • mdmarzan
  • কবিতাঃ নয়নের প্রতিবিম্ব————-

    আমাকে ছেড়ে দেয়া হয়েছিলো এক নীল পাহাড়ে
    আমি কি জানতাম? সেই পাহাড়ে শুধু বেদনার ভাষা লেখা।
    আমাকে ছেড়ে দেয়া হইয়েছিলো এক ট্রাফিক সন্ধায়
    আমি কি জানতাম? সেই ট্রাফিক আইন আমার বিরুদ্ধে?

    আমার মনে পরে সেই নীল পাহাড়,
    লোকে বলে বেদনার রঙ নীল, সত্যিই কি তাই?
    আমি তো জানালা থেকে ঐ নীল আকাশের দিকে তাকিয়ে বেঁচে আছি।

    তাহলে কি বেদনার রঙ লাল?
    যার আইনের বাইরে আমি যেতে পারিনা, বছর মাস কেটে যায় লোকাল বাসের পেছন
    সিটে বসে।

    আমি ক্লান্ত তবুও ক্লান্ত হইনা তোমার বেদনার সেই নীল পাহার এর লেখা পড়তে,
    যার প্রতিবিম্ব হয় আমার দুই নয়নে।
    তুমি কি ভুলতে পারো এই ট্রাফিক সিগ্ন্যালেই আমার বা পাশে বসে তুমিও ছিলে এবং আমার হাত জড়িয়ে।
    জানি পারবে না, হয়তো তুমিও আমায় ভুলতে না পারার ব্যর্থতা নিয়ে অন্য কারো হাত জড়িয়ে, পাজেরো, প্রাডো কিংবা সরকারী কনো দামি এসি গাড়ির জানালা দিয়ে সেই ট্রাফিক সিগ্ন্যালে আমায় খুঁজো।

    9
    3 Comments
Skip to toolbar