-
“বন্ধু”
ফুল ফুটে ঝড়ে যায়
রেখে যায় কাঁটা
মানুষ চলে যায়
রেখে যায় কথাপ্রতিটি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বন্ধু,বিশেষ করে ছেলেবেলার বন্ধু। সেই বন্ধুত্বের বন্ধন কখনো ছিন্ন হবার নয়। বন্ধু মানে আমার কাছে শুধুই খেলাধুলা, হাতে হাত ধরে হাঁটা আর মজা করা ছিল না, বন্ধু ছিল আমার কাছে আমার ভালো থাকার এক অন্য জগৎ। আমি বন্ধু খুঁজিনি কখনো, বন্ধুত্বের মাঝে নিজের জীবন খুঁজেছি। বন্ধুত্ব পরিচর্যার বিষয়, যতো যত্ন করা হয় ততই বেড়ে ওঠে। একজন সত্যিকারের ভালো বন্ধু আমাদের একটা ভালো জীবন উপহার দিতে পারে। আমার স্কুল জীবনের বন্ধুদের আমি আজও ভুলতে পারি না, আমার মনের মণিকোঠায় সারাজীবন জীবন্ত হয়ে থাকবে। আজও তাদের কথা মনে হতেই যেনো তাদের মুখচ্ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। কোনো কিছু দিয়েই যেনো সেই অভাব পূরণ করা যায় না। আজ এই বাস্তবতার ভিড়ে সেই পুরনো দিনের কথা, সেই বন্ধুগুলোর খোঁজ আমরা রাখি না। জানিনা কে কোথায় আছে তবে যেখানেই আছে ভালো থাকুক, বেঁচে থাক বন্ধুত্ব সবার মনে।
3 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Vip Runa
@runa
নীল মাছি
@raihanrbt
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
পারভেজ মনিরা
@parvez-monera
alif-gamings
@alif-gamings
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
ফারজানা আক্তার জেমী
@jemi2021


বন্ধুত্বের চেয়ে মধুর আর কিছু হয়না… ভালো বন্ধুদের দল।