-
প্রকৃতি
প্রকৃতি স্রষ্টার সৃষ্টি করা এক অপার সৌন্দর্যের লীলাভূমি।প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কে না চায়। প্রকৃতির গভীরতায় যতো নিজেকে ডুবিয়ে দেয়া যায়, তত একে আরো ভালোভাবে বুঝতে পারা যায়। আমাদের প্রত্যেকেরই স্রষ্টার সৃষ্টি এই অপরূপ সৌন্দর্য অবগাহন করা উচিত। দেখা উচিত আমাদের জন্য কতইনা সুন্দর সৃষ্টি অপেক্ষা করছে, যার মাঝে একবার ডুবে গেলেই জীবনের মানে খুঁজে পাওয়া যায়। আমরা যে দেশে বাস করি তা কতই না সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, খোলা মাঠ, কত নদ নদীর সমাহার। এখন বর্ষাকাল, প্রকৃতি তাই নতুন রূপে নিজেকে সাজিয়ে তুলেছে। চারিদিকে মেঘে ঢাকা আকাশ, কখনও বৃষ্টি পড়ছে আবার কখনো আকাশ তার নীল রূপে ফিরে যাচ্ছে। কখনও মেঘের গর্জনে শিহরিত হয় মন আবার কখনো চারিদিক শান্ত ও মনোরম। বর্ষার বৃষ্টি মানুষের মাঝে শান্তির পরশ বুলিয়ে দিয়ে যায়। এই যে এত সুন্দর প্রকৃতির রূপ আমরা উপভোগ করতে পারছি এইসব স্রষ্টা আমাদের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছেন যাতে আমরা তার সৃষ্টির মাহাত্ম্য বুঝতে পারি।আমাদের প্রত্যেকেরই প্রকৃতির সান্নিধ্যে থাকা উচিত, এটাকে ভালোবাসা উচিত।
2 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Vip Runa
@runa
নীল মাছি
@raihanrbt
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
পারভেজ মনিরা
@parvez-monera
alif-gamings
@alif-gamings
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
ফারজানা আক্তার জেমী
@jemi2021


বেশ