Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 10 months ago

    গ্রামীণফোনের Instant Service, আর আমার বিবর্তন এর Practical Class

    আমি ০৪ আগস্ট, ২০২২ তারিখে এক ব্যাংক কর্মকর্তার অনুরোধে, মাই জিপি অ্যাপ থেকে ‘ Instant become GP star’ প্যাকেজ কিনেছিলাম। কিন্তু এখনও এটি মুলতুবিই রয়েছে। তারপরে আমি ৭ আগস্ট, 2022-এ ১২১ নম্বরে একটি অভিযোগ উত্থাপন করি; নম্বরটি হল 08202207211227। ১২১ থেকে জানানো হল যে, ‘স্যার একটু অপেক্ষা করেন’ ১০ তারিখের মধ্য হয়ে যাবে ; বুঝলাম একটু মানে ৩দিন । Instant থেকে একটু ক্রমশ জটিল হচ্ছে ; টের পাচ্ছি এখন আফজাল স্যার বিবর্তনের সংজ্ঞা পড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে— Evolution is a complex process and it will become more complex day by day। আর এটাই উন্নয়নের সাথে বিবর্তনের একটা মোটা দাগের পার্থক্য। তাই ১০ তারিখে ১২১ মনে করিয়ে দিতেই বলল, ‘ স্যার একটু অপেক্ষা করেন’ ।তারপর আমি আবার 121 এ রিং করেছি ১২ তারিখে এবং আজ ১৪ তারিখে। কিন্তু স্ট্যাটাস পেন্ডিং আছে। ব্যাংক কর্মকর্তার প্রতিনিয়ত ফোন , ভাবলাম দেখি ।। লাইভ চ্যাট, linkedin সব জায়গায় knock করে ক্রমশ জটিল করে ফেলেছি – বিবর্তনের একদম practical class এর সিরিয়াস ছাত্র বটে ! বিশ্ববিদ্যালয়ে বুঝিনি বলে এখন তো আর ছাড় দিতে পারি না।
    প্যাকেজটি আমি কিনেছিলাম ব্যাংক এর পরামর্শে সহজ ব্যাংকিং সুবিধার জন্য ।
    কিন্তু এখনও এটি পেন্ডিং আছে / আমার প্রশ্ন জিপি কর্তৃপক্ষের কাছে “তাত্ক্ষণিক বলতে আপনি কী বোঝেন?” যদিও ১২১ আমাকে নিশ্চিত করেছে — instant meaning — সাথে সাথে ।
    শরীরে একবার চিমটি কাটলাম — না, এখনো দুনিয়ায় আছি? এই তো ঢেঁড়!

    2
    1 Comment
    • এখানে একটা ব্যাখ্যা দাবি রাখে যে — গ্রামীনফোন অবশেষে ১৪ দিন পর আমাকে কাঙ্ক্ষিত সেবা দিয়েছে ।। Instant means 14 days … we can say at least that.

Skip to toolbar