-
কবিতাঃ সেই বসন্ত
কিছু ঝরা ফুল বকুল তলায় গত বসন্তে
পড়েছিল অনাদরে
কোন এক মানবীর সুনিপুণ হাতে
মালা রূপে কোন এক মানবের তরে
নিবেদিত হয়নি বলে
কিছু বকুল নিশীথে জাগেনি এই ফাগুনে;
অগ্নি পলাশ, অরুণ শিমুল ফোটেনি শাখে
কিছু মুকুল কম পড়েছে আম্রকাননে
সন্ধ্যামালতী সুরভ ছড়ায়নি এই বসন্তে
অন্য দেশের অন্য বসন্ত উপেক্ষা করে
নাচের পাখি চাকদোয়েল- নৃত্য না করে
আর গানের পাখি কোকিল- কুহু না গেয়ে
গত শীতের রিক্ততাকে আপনার করে
তাকিয়ে রয় ভবিষ্যতে
গতবারের আগের বারের, সেই বসন্তে!আসলে এই পথিকের কিছু কাল যায় শঙ্কায়
কালবোশেখী ঝড়ে আর বাকিটা
শূন্যতায়-বিষাদে-বিতৃষ্ণায়, ভরা শীতে।মালিক ফাহাদ
10 Comments
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
মো: আতাউল্লাহ
@mdataullah
ইফতিশা খানম
@eftishakhanam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Rokail Diluk
@diluk
অরণ্য মিথিল
@aronnonaim
সুশান্ত সরকার
@sushanto
Md. Anower Hossain Sagor
@sagor2022


অভিনন্দন