Profile Photo

নুরুন্নবী খোকনOffline

  • Nurunnabi-Khokon
  • Profile picture of নুরুন্নবী খোকন

    নুরুন্নবী খোকন

    • 4 years, 3 months ago

    বাবা
    – নুরুন্নবী খোকন

    বাবা আমার বন্ধু প্রথম
    প্রথম খেলার সাথি
    তিনিই ছিলেন জগৎ আমার
    সকাল দুপুর রাতি,

    পাঠশালাটায় ছিল যেন
    আমার বাবার হাত
    খেলাই খেলায় শেখান
    তিনি নামতা ধারাপাত,

    আমার যখন বায়না প্রচুর
    ঘুঘু ধরার ফাঁদে
    বাবা বলতেন ওসব কিরে?
    লেখাপড়া শিখলে তবে
    যেতে পারবি চাঁদে।

    মেঘের ছায়ায় অনেক বেলা
    সময় গড়ায় বেশ
    স্কুল কলেজ সব ডিঙ্গিয়ে
    লেখাপড়া শেষ,

    আমি এখন অনেক দুরে
    দুর শহরে বাস
    গভীর রাতে বাবার স্মৃতির
    করি মধুর চাষ,

    বাবা আমার বাবা তুমি
    মিষ্টি ডাকের স্বাদ
    সারা জীবন পায় যেন
    বাবা তোমার আর্শিবাদ।

    6
    6 Comments
    • ভালোবাসা সকল বাবার জন্য

    • বাবা তো একটা বটবৃক্ষের মতো..

      • একদম তাই।। অভিজ্ঞতা দিয়ে বুঝেছি ।। আজ আমার সামর্থ্য আছে … বাবা নাই । কি যে এক কষ্ট ! আমার দুঃখের সময় বাবা ছিল ছাতা হিসাবে কিন্তু আমার সুখের সময় বাবা -মা নাই… । সব বাবা মা ই মনে হয় এরকম ফাঁকিবাজ ।

    • সুন্দর।

    • বাবা হলো বটগাছ। মান্য করো।

      • একদম তাই।। অভিজ্ঞতা দিয়ে বুঝেছি ।। আজ আমার সামর্থ্য আছে … বাবা নাই । কি যে এক কষ্ট ! আমার দুঃখের সময় বাবা ছিল ছাতা হিসাবে কিন্তু আমার সুখের সময় বাবা -মা নাই… । সব বাবা মা ই মনে হয় এরকম ফাঁকিবাজ ।

Skip to toolbar