-
মন খারাপের কারণ
বলতে ওসব বারণ,
তাই, চুপটি করে আকাশ দেখে
অসাড় করি চরণ।মন নেই তাও মনকে বলি;
চল, চন্দ্রের শিষ্য গুনি
চাঁদ-সূরুজের আকাশ…..
তাতে কী?
চাঁদের শিষ্য আছে জানিস!
বেশ হবে হোক সূরুজের মানহানি।মন খারাপের কারণ
বলতে ওসব বারণ,
ছাই হয়ে যাও তোমার তুমি
ছেয়ে যাক সুশীলের সংবরণ।তোমার তুমি ঘুড়ি হয়ে রও
দাও নাটাই তাদের হাতে,
তাদের ক্ষুধা বিকৃত খুব
আপন মুন্ডিটা দাও পাতে।মন খারাপের কারণ
বলতে ওসব বারণ,
কিন্তু, না বলবললে যে ওজন বাড়ে!
মনের চাপই দ্রুত ঘটায় মনের মরণ।একলা তুমি একলা আমি
দাম বাড়ুক সময় খাতে,
অযোগ্যতা বেছে নেবে তোমায়!
তুমি যোগ্য কেবল তোমার ছাদে।মন খারাপের কারণ
বলতে ওসব বারণমোরা শত-শতবার মন কারাগার গড়ি
এতো বাস্তবতার টনক নেড়েও
আজও মোদের অসম্পূর্ণ হাতেখড়ি।আপোষ করেও যদি হয় রক্তক্ষরণ
তাহলে আপোষহীন হয়েই
-হোক অধিকারহরণ।✍️১২/০৮/২০২২🍀
#বইয়ের_আলাপন #কবিতা #books #booklover #bookstagram #bookworm #bookish #আমি #তুমি #আমরা #আমার #আমাদের #অসম্পূর্ণ_হাতেখড়ি #মন #বাংলাদেশ4 Comments

Mohammad Nurul Hossain
None
আমিতো সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা
-একজন সরল মানুষ
যার সুখ এবং দুঃথের সমন্বয়টা খুবই মজার
কিছুটা আমার আমিত্বের প্রকাশ
আর কিছু অন্যের মঙ্গল কামনায় উড়ানো ফানুষ।
Friends
Abutaher-Tonmoy
@abutaher-tonmoy
Nader-Chowdhury
@nader-chowdhury
Mysha-Maliha-Hridy
@mysha-maliha-hridy
Arnob-Paul-Santu
@arnob-paul-santu
Shrabon
@shrabon
Umme Salma
@umme
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman


বেশ সুন্দর