Profile Photo

Arshadul Khan TuhinOffline

  • AKTuhin
  • Profile picture of Arshadul Khan Tuhin

    Arshadul Khan Tuhin

    3 years, 10 months ago

    নিরব প্র‌তিবাদ
    আরসাদুল খান তুহিন
    .
    গভীর রাত!
    নিস্তব্ধ চা‌রি‌দিক নিদ্রার মহা‌ঘো‌রে।
    তন্দ্রা ভে‌ঙে পাশ ফি‌রে শুই
    ধূসর কাঁথা‌টি‌রে টে‌নে দি‌য়ে গা‌য়ে।
    বাই‌রে ঝিঁ‌ঝিঁ পোকার একটানা ডাক
    আর মৃত্যুর ম‌তো কা‌লো গভীর অন্ধকার!
    সহসা শু‌নি কো‌নো রমনীর বিলাপ,
    অ‌তি আদু‌রে কন্যা তার
    মধ্যরা‌তে পৈশা‌চিক বৈ‌রিতার শিকার!
    .
    পর‌দিন সকা‌লে-
    রাস্তার ধা‌রে চির‌চেনা কোনো গা‌ছে
    ঝুলন্ত অসহায় এক তরুণীর লাশ।
    লাঞ্ছনার বিরু‌দ্ধে
    কি সুন্দর এ নিরব প্র‌তিবাদ!
    হে‌সে উ‌ঠি নি‌জের অজা‌ন্তে।
    অদ্ভুত সে হা‌সির রুল ধ্ব‌নিত হয়,
    প্র‌তিধ্ব‌নিত হয় আকা‌শে, বাতা‌সে
    ক্র‌মেই ক‌ম্পিত ক‌রে চা‌রিপা‌শ।
    .
    কান্নার কথা ভু‌লে গে‌ছি আজ,
    ভুলে গে‌ছি দু’ফোঁটা অশ্রু ঝরা‌তে।
    লোকারণ্য থে‌কে বহুক‌ষ্টে টে‌নে আ‌নি নি‌জে‌কে।
    সমা‌জের জ‌ন্যে মুখ ভ‌রে থুথু‌তে।
    বিড়বিড় ক‌রে ব‌লি,
    বৃথায় স্বাধীন ক‌রে‌ছি এ‌দেশ
    ত্রিশটা লক্ষ প্রা‌ণের দা‌মে!
    .
    26 July 2016
    Tangail

    12
    13 Comments
Skip to toolbar