-
শিরোনামঃ-মানবতার তরে জীবন যুদ্ধ -!
কলমেঃ- জেড.আর.স্বপন।
______//
তামাম বিশ্বজুড়ে চারিদিকে মানুষরূপি
কত দু’পায়া জন মানবের সাড়া-!
তবু লক্ষ কোটি মানুষ কেন ক্ষুধার জালায় আজ অন্ন-বস্ত্রহীন আত্মহারা-!
সারি সারি অট্টালিকায় হাজারো প্রাচুর্যের সম্ভার-
অথচ ঘুনে ধরা জীর্ণ কুড়ে ঘরে
জীবন যুদ্ধে লড়ছে কিছু কৃশকায় অস্থিচর্মসার-!
জ্ঞান কুঁড়াতে গ্যালাক্সী আর মহাকাশ চষে কোটি টাকা করো ব্যয়,
ক্ষুধা পেটে ঘুমিয়ে পড়া অনাহারী শিশুর মুখে দূ’মুঠো অন্ন তুলে কেউ না দেয়-!
একই ধরনী তলে মনুষ্য আমরা সবারই বাস তবে কেন এতো বৈষম্য, হয় না বিশ্বাস-!
পশুরা যদি বনে সদাই নিরাপদ হয়-
মানব শ্রেষ্ট হয়েও আমরা কেন ধরায় নিরাপদ নয়-?
সকল ধর্মই তো মানবতার তরে গেয়ে যায় গান-
তবে কেন আমরা সব ভুলে মিথ্যে দাম্ভিকতায় –
নিজেকে করি হিংস্র হায়নার সমান-!!
——-!!!——–
১৯-০৮-২০২২5 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin



অসাধারণ লেখনী