Profile Photo

নাজমুল হক জুয়েলOffline

  • NazmulHoqJewel
  • তারুণ্যের বাতিঘর বঙ্গবন্ধু
             – নাজমুল হক জুয়েল

    বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, এটি একটি বিশ্বাসের জায়গা। বাঙালির ইতিহাসে তিনি যে একজন মহাপুরুষ তা তো চোখ বন্ধ করেই বলা যায়। তাই’তো তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালির হৃদয়ের স্পন্দন বঙ্গবন্ধু দেশ মাতৃকার প্রতি যে কতটা মানবিক ছিলেন তা তো সবারই কম বেশ জানা। সেই বায়ান্ন থেকে শুরু করে বাঙালির প্রতিটি আন্দোলনেই তিনি ছিলেন প্রানবন্ত। দেশকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে নিয়ে যে ভাবতে হবে হয়তো সে কথাই ভুলে গিয়েছিলেন। ৭১ এ মুক্তিযুদ্ধে বাঙালি যখন রুখে দিয়েছিলো পাক হানাদার বাহিনীদের ঠিক তখন বঙ্গবন্ধু জ্বলে উঠেছিলেন তেজদীপ্ত রূপে। জন্মের পর থেকেই প্রতিবাদী মুজিব ততকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে যে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন তা তো ইতিহাসের পাতায় আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাঙালির অস্বীকার করার কোন কারণ নেই, শেখ মুজিবুর রহমানের কারণেই আজ আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্রে বুক উঁচিয়ে বেঁচে থাকতে পারছি।

    বঙ্গবন্ধু যখন বাহাত্তরে বাংলার মাটিতে বীরের বেশে পদার্পণ করলেন তখন বাংলাদেশ ছিল একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। শোষণ আর নিপিড়নের যে ভয়ানক খেলা খেলেছিলো পাকিস্তানিরা সেটা যেন দেশটাকে ভংগুর রূপ দিয়েছে।
    বাংলার অর্থনীতি চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে পরে। এ সময় শুধু প্রয়োজন ছিল দক্ষ নেতৃত্বের। যে দেশে একজন বঙ্গবন্ধু আছেন সে দেশকে পিছিয়ে থাকতে পারে? না পারে না। বাংলাদেশের মানুষকে ঘুরে দাড়ানোর জন্য প্রাণপন চেষ্টা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    জীবনের ২৩ টি বছর কারাগারে কাটানো বঙ্গবন্ধু বাংলার মানুষকে ভালবাসতেন নিজের চেয়েও বেশী। সেই ভালবাসার টানেই তিনি জানান দিলেন জাতিকে পুরো উদ্যোগে জাগাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। 

    তিনি উদ্যোক্তা হওয়ার জন্য তরুণদের অণুপ্রেরণা জোগাতে চেষ্টা চালিয়ে যান। উদ্যোক্তা ছাড়া কোন দেশের অর্থনীতি এগিয়ে যেতে পারে না। স্বাধীনতার অল্প কয়েক বছরের মধ্যেই তিনি বাংলাদেশের প্রবৃদ্ধির সম্ভাবনার অনেকটাই রূপ দিতে পেরেছিলেন। যদি পরিসংখ্যানের হিসাব কষি তবে দেখবো বাহাত্তরে আমাদের অর্থনীতির আকার ছিল মাত্র ৮ বিলিয়ন মার্কিন ডলার। আর আমাদের রিজার্ভে তখন কোন বৈদেশিক মুদ্রাই ছিল না। শতকরা ৮০ ভাগ মানুষের জীবনেই ছিল চরম দারিদ্রতা আর হতাশা। ক্ষুদার্থ বাঙালির আর্তনাদে ভাল থাকতে পারেননি বঙ্গবন্ধু যদিও বহুবার প্রাকৃতিক দুর্যোগও আমাদের শত্রুর ভূমিকায় কাজ করেছে। তার পরও দমে জাননি তিনি।  আমরা ঘুরে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর বৈশ্বিক নেতৃত্বের কল্যানে আমরা সংকট কাটিয়ে উঠতে পেরেছিলাম। আজ আমরা বুক উঁচিয়ে বলতে পারছি আমরা পেরেছি। ৭৫ এ বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করে কিছু লোক ভেবেছিলো উন্নয়নের ধারাকে বোধয় আটকে রাখা যাবে। কিন্তু উপরওয়ালা তো মহান,তিনি ঠিকই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাঁচিয়ে রেখেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে  তিনিও এখন সমানতালে উৎসাহ দিচ্ছেন উদ্যোক্তাদের। তরুণ প্রজন্মকে এক কাতারে এনে সোনার বাংলার গড়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি এগিয়েছেন কয়েক গুণ।

    আমাদের বিশ্বাস একদিন বাংলাদেশ হবে সোনার বাংলা এবং সেটির জন্য খুব বেশীদিন আর অপেক্ষা করতে হবে না। আমরা এগিয়ে যাচ্ছি আপন শক্তিতে।
    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    12
    2 Comments
Skip to toolbar