-
🌼 দরদী-মাতা 🌿
============
হে প্রিয় জননী আমার, আমি ভুলিনি তোমার ভালোবাসা ,
আমি ভুলিনি তোমার স্নেহ-প্রীতি আশা ।
বারংবার আমার তরে, সয়েছ তুমি কতো আঘাত !
আমায় বাঁচাবার তরে, তোমার গায়ে পড়েছে বেত্রাঘাত !
আমার জন্য শুনেছো তুমি, হাজার গালমন্দ বকাঝকা,
আমারি জন্য হয়েছ তুমি, সহস্র অপমান অসহায়ে একা !
নিজে না খেয়ে আমার জন্য, ভালো খাবারগুলো রেখেছো জরো করে ,
মাদ্রাসা হতে আসবো কবে, এই আশে দিন গুনে গিয়েছো আমার তরে !
নিজে না খেয়ে ডিম-দুধ-কলা, পাঠিয়েছো আমায় ;
মনে মনে ভেবেছো তুমি, পুত্র যেন দুধ ভাত পায় ।
আমার অসুখে পাশে বসে তুমি, নিদ্রাহীন জেগেছ রাত্রি ভর ,
আমার সুস্থতার আশায়, সেবিতে সেবিতে রাত্রি করেছ ভোর !
আমার জন্য হাজারো দোয়া, করেছো খোদার শানে ,
আরোগ্য দাও পুত্রকে মোর, করজোড়ে এই বাসনাই ছিল তোমার প্রাণে !
টানাপোড়নের সংসারে তবু, আমার ইচ্ছে রাখোনি অপূরণ ,
দুলাল দুহিতার কথা ভেবে তুমি, ভুলে গেছো আপোনার প্রয়োজন !
সন্ধ্যা হলো সেই কখন, এখনো আমি ঘরে আসিনি কেন ?
সংশয়ে দুশ্চিন্তায় খোদার পানে বলেছ, আমার ছেলের বিপদ না হয় যেন!
মাগো তোমার এই স্নেহময় ভালোবাসা, স্মৃতিতে আমি রেখেছি যতনে ;
আমি অকৃতজ্ঞ নই ভুলে যাবো ভালোবাসা, হৃদয় মাঝে রেখেছি সংগোপনে !19 Comments-
-
মায়ের মমতা প্রতি অতুল আকুতি শুনে পরাণ আমার স্নিগ্ধ সুষমায় ভরা দিঘি, বটগাছের ছায়ার মতো রবে নিরবে..!
অসাধারণ, অভিনন্দন কবি..
-
-
-
-
-
-
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।
ফয়জুর হবে

ফয়জুর রহমান খান
B.B.A (Hon's) Department of Management
এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।
Friends
সায়মা নোর
@t07178341gmail-com
মোহাম্মদ নোমান
@nomankhalovi
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মো: নাজমুল আখতার
@faith
নন্দিনী
@nandini-chowdhuri
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Syed Farah
@syedfarah
Shoriful Shoron
@shoriful-shoron
চাঁদ সদাগর
@chand_sodagor



বেশ