-
ভুল সময়
– নুরুন্নবী খোকনরাত্রী গুলো ভুল ছিলো কি
ভুল ছিলো কি ফুলের সুবাস,
কবিতা পাঠে নিরব মনন
ভুল ছিল কি বষন্ত মাস?ভুল ছিল কি উষ্ণ কফি
জোনাক কিংবা জোছনা প্রহর,
ভুল ছিল কি চোখের তারায়
অনুরাগের অবাক শহর?ভুল ছিল কি উদাস বাতাস
খোঁপা খোলা চুলের ডগায়,
ভুল ছিল কি লাল টকটক
গোলাপ ঘ্রানের মিশেল হাওয়ায়?ভুল ছিল কি দুরের পথে
সিঁদুর আকাশ,সাঁঝের পাখি
ভুল ছিল কি ফিরতে দেরির
আবেগ প্রবন সজল আঁখি!ভুল ছিল কি যোগ বিয়োগে
হৃদয় মাপা বিন্দু,ব্যাসে,
ভুল ছিল কি ভুল সময়ে
হিম অরণ্যে আগুন চাষে!3 Comments
Friends
Mahira S
@rahman-n-zinnia
মেহজাবিন হাসান
@mehzabinh
Linty-Hasina
@linty-hasina
Md.Khaladur Rahman (অনল)
@wanol
Shah Muhammad Alam
@smalam112
Abu Taher Abdullah
@abutaher
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir



অপূর্ব