-
পেরেছো কী?
সোমাঅসীম সুন্দরের পানে নয়ন মেলে দেখতে চেয়েছ
পেরেছো কী?
হয়তো সুন্দরের অসীমতার সংজ্ঞা জানতে চেয়েছ
পেরেছো কী?
আকাশের নীলাভ আচ্ছাদনে শান্তি খুঁজতে চেয়েছ
পেরেছো কী?
অনাবিল বাহুডোরে খরস্রোতা নদীকে আলিঙ্গন করতে চেয়েছ
পেরেছো কী?
বাস্তবতা ভুলে আলেয়ার আলোকে আপন করতে চেয়েছ
পেরেছো কী?
আমায় উপেক্ষা করে অন্য কারো হতে চেয়েছ
পেরেছো কী?
সাধারণকে ত্যাগ করে অসাধারণকে পেতে চেয়েছ
পেরেছো কী?
ঠুনকো সম্পর্কের বেড়াজালে নিজেকে ভুলিয়ে রাখতে চেয়েছ
পেরেছো কী?
দুঃখ সুখের আলো আধারিতে মগ্ন থাকতে চেয়েছ
পেরেছো কী?
কাজল কালো নয়নে চেয়ে কবি হতে চেয়েছ
পেরেছো কী?
অনেক অনেক প্রশ্নের উত্তর এড়াতে চেয়েছ
পেরেছো কী?
জীবন নামক নাটকটি নিজের মতো সাজাতে চেয়েছ
পেরেছো কী?
আমার অনিচ্ছাকৃত অনুপস্থিতিতে তুমি সুখী হতে চেয়েছ
পেরেছো কী? পেরেছো কী?14 Comments -
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


অত্যান্ত সুন্দর মানব মন নিয়ে ভাবনা কথাভালা। অনেক নয়ন গভীরের কথা। বেশ ভাল লাগা রইল প্রিয় কবি।