-
অলস রাজা
~আদ্রিতা দেবনাথ রিমিরাজা তো নয়,অলস রাজা,গোঁফ তার বেজায় ভারি
বিছানায় শুয়ে হুকুম দিয়ে চালায় রাজ্য তার ই।
যুদ্ধ লাগে হেথা সেথা,নাই তার কোনো খোঁজ,
মন প্রাণ দিয়ে সারাদিন রাজা করে তার ভুঁড়িভোজ।
হঠাৎ একদিন এদিক সেদিক ডাকে এক কুনো ব্যাঙ,
সেদিক খানা দেখতে গিয়ে ভাঙে রাজার ঠ্যাং!
ব্যাথার চোটে বিছানায় মহারাজা দিল এক মহাঘুম,
তখন থেকেই শুরু হয়ে গেল কবিরাজ খোঁজার ধুম!
ঠ্যাং ভেঙে মোটাতাজা রাজা হয়ে গেল কুপোকাত,
দাস-দাসী,মন্ত্রী-সামন্ত রইল সদা তারই সাথ।
হরেক রকমের ঔষধ নিয়া রাজবাড়ী আসিল কবিরাজ,
দেখিয়া রাজারে কহিল,”অলসতায় আপনি বিছানায় মহারাজ!”
রাজা কহিল,”তুমি তো মশাই মহা ধড়িবাজ,
ঔষধ ছাড়া কীভাবে আমি হইব ভালো আজ।”
“বিছানা হতে উঠিলে মহারাজ টেরটি পাবেন তবেই
অলসতা ছাড়িয়ে দিলে করিতে পারিবেন সবই!”
হাটিতে গিয়া দেখিল রাজা ব্যাথা নাহি পায়ে আর,
মহারাজ কহিল,”তবে তোমার জন্য আছে এক পুরষ্কার!”
অতঃপর রাজা পরিশ্রম করিল,হয়ে গেল সে রোগা,
আর, কবিরাজ পাইল পুরষ্কার নগদ এক লক্ষ টাকা!1 Comment
Friends
Md-Tushar
@md-tushar
Istiak Ahmed
@istiak1
RH-Ridoy
@rh-ridoy
Sujita-Das
@sujita-das
MD-Seydul
@md-seydul
H M Salman Rahman
@hmsalmanrahman
Mashrafi Hossain Dipro
@dipro
Ahammad Shah
@ahammadshah21
Lailatul-Islam-Ruman
@lailatul-islam-ruman


বাহ! দারুণ তো! ছন্দে ছন্দে মনের আনন্দে গল্প পড়ার মজাই আলাদা!