Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 10 months ago

    পিতার পত্র- ১০
    প্রিয় পুত্র,
    পত্র শত সহস্র শুভেচ্ছা রইল। আশা কর ভাল আছ। তোমার প্রেরিত পত্র পেয়েছি এবং সবকিছু অবগত হলাম।
    শুধু এটুকুই বলতে পারি , তুমি যথেষ্ট ধৈর্য্য ধরে যে ভাবে মানসিক দুঃখে লেখাপড়া করছ, এটা যেমন আশ্চর্য্য ,তার চেয়ে আরো আশ্চর্য্য যে এমন পরিবারের ছেলে হয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছ। তবে জেনে রাখ এ অবস্থা চিরদিন থাকবেনা। দুঃখের পর সুখ আসবেই এটা প্রকৃতির নিয়ম। আমি কেবল ঢাকার কাজটা সেরে ফেলি। হয়তো নভেম্বর বা ডিসেম্বরে সম্পূর্ণ হবে।
    যাদের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পাচ্ছ তাদের সঙ্গে সৎব্যবহার করে বন্ধুর ঋণ পরিশোধ করিও। আর বলিও সেদিন বেশী দূরে নয় এমন দিন চিরদিন থাকবে না। তোমার প্রতি শুধু এটুকুই বলব শুরু যখন করেছ তা যেন ভালভাবেই সম্পন্ন হয়। যোগ্য পিতার যোগ্য সন্তান হয়েই বিশ্ববিদ্যালয় থেকে বাড়ী ফিরে আসতে পারো। তোমার জন্য সমাজ ও দেশের অনেক কাজ বাকী আছে। যা সম্পাদনের জন্য তোমাকে উপযুক্ত দক্ষতা অর্জন করতে হচ্ছে।
    এ মাসেই টাকা পাঠাব, যত টাকা ধার হোক তা দিতে আমি বদ্ধ পরিকর। তবে একটু সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে এলাকায় এবারে আশানুরূপ বৃষ্টি হচ্ছে না। ফলে, লোকজন বিশেষভাবে চিন্তিত; তদুপরি নির্বাচনের ক্রিয়া –প্রতিক্রিয়া। দেশের রাজনৈতিক অস্থিরতায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করাই ভাল। যতদূর সম্ভব নিজেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে।
    আনিসুরের ভাই আমজাদকে পত্র দিলাম। তার সঙ্গে যোগাযোগ রেখে চলিও , দূর বিদেশ সে হবে তোমার আপনজন।
    ”নিশি দিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে।” ”আমার ভক্ত কোনদিন বিনষ্ট হয়না। আমিই তার সমস্ত বোঝা বহন করি। এটা কথা নয় বরং জীবনে প্রমাণিত।” সুতারাং হতাশা বা ভয়ের কারণ নাই। পলায়ন বা ত্যাগের বিষয় নয়। বরং যেভাবে পড়াশুনা চালিয়ে যাচ্ছ এটা শুধু তোমার নয় বরং পরিবারের আগামী দিনের দৃষ্টান্ত। এমনি করেই দুঃখে কষ্টের মাধ্যমেই বড় হতে হয়। পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা তো এভাবেই বিশ্বের মানুষকে ঋণে আবদ্ধ করেছনে। এভাবেই অনেক বলা যায়। সবই এখন বুঝতে পারছ। শুধু স্মরণ করে দিলাম। যা হোক সামনে মনসা পূজা , সেদিকে একটু ব্যস্ত আছি। মা কে স্মরণ করে এমন দুর্দিনে যদি কৃপা পাই। তোমার সুখ, স্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি।
    ইতি
    তোমারই পিতা
    https://diarybpatc.blogspot.com

    10
    10 Comments
Skip to toolbar