Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    3 years, 9 months ago

    তুমি যদি চাও!
    আহমেদ হানিফ

    তুমি যদি চাও কবিতার খাতায়,
    আঁকবো আমি চিত্র!
    বুনো মশকের ভীড়ে অন্ধকারে-
    রইবো সারারাত্র!

    ভালোবেসে যদি জীবনানন্দ দেয়,
    কবিতারে রূপ দেয় বনলতা-
    আমিও পারবো কতক পঙক্তিতে,
    তোমারি নামে লেখতে।

    গোলাপের বনের রক্তিমা তুমি,
    প্রেমাবতার মজেছে তোমাতে-
    তুমি যদি চাও জনতার মিছিলে,
    বিদ্রোহী হবো আমি এক!

    তুমি কি জানো?
    হৃদয়ের তাজ পাথুরে আবরণ হতে শ্রেষ্ঠ,
    কবিতায় তাও বলবো-
    কুণ্ঠিত হবো নাকে ভয়ে!

    তুমি যদি চাও বেণি করা চুলে,
    পুষ্পমাল্যে সাজাবো,
    কবিতার খাতায় শত ছন্দে –
    তোমারি গুণ গাইবো।

    3
    1 Comment
Skip to toolbar