Profile Photo

Mehrin IslamOffline

  • mehrinislam102
  • Profile picture of Mehrin Islam

    Mehrin Islam

    3 years, 9 months ago

    জীবনের বাস্তবতা

    মানুষের কল্পনা আর বাস্তবতা দুটোর
    মধ্যে অনেক পার্থক্য আছে । মূলত কল্পনা আর বাস্তবতার সাথে কোন মিল নেই। বাস্তবতার মুখোমুখি হলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কারন এটাই হলো বাস্তব যে, মূল বাস্তবিক জগতে সব কিছুই নিজের মতন করে গড়ে উঠেনা। বাস্তবতা অনেক কঠিন, ইট পাথরের চাইতেও কঠিন। কল্পনায় সব কিছু নিজের মতন করে সাজিয়ে নেয়া যায়। চাইলে কল্পনা থেকে অনেক কিছুই বাদ দেয়া যায়, জোড়া লাগানো যায়। বাস্তবে এরকমটা হয় না। যখন বাস্তবতা সামনে আসে তখন আমরা থমকে যাই, হতবাক হয়ে যাই। তখন পৃথিবী টা একদম অন্য রকম লাগে, যেন কি ভাবলাম আর কি পেলাম । এর মাঝেই আমাদের লড়াই করে বেচে থাকতে হয়, নিজেকে গড়তে হয়।
    এটাও ঠিক যে, অনেকে সহজে কোনরুপ বাধা বিপত্তি ছাড়াই উপরে উঠে যায়, এখানে ভাগ্য বলে একটা কথা আছে। কল্পনা ফিকে পরে যায় বাস্তবতার গ্যারাকলে। কিন্তু মানুষ তাও স্বপ্ন দেখে, আশা করে বেঁচে থাকার, নতুন এক ভবিষ্যতের জন্য।

    6
    2 Comments
    • আমার মতে, বাস্তবতা আমাদের স্বপ্ন দেখতে শেখায়। আর কল্পনার জগৎ বর্নহীন, বাস্তব থেকে ধার করে আমরা সেখানে রং মেশাই।

    • কল্পনাকে বাস্তবতা দেওয়া কবির কাজ। অভিনন্দন।

Skip to toolbar