Profile Photo

Abdur RahimOffline

  • Tushar
  • Profile picture of Abdur Rahim

    Abdur Rahim

    • 4 years, 2 months ago

    “ঠিক কতটুকু খারাপ লাগছে, কতটুকু কষ্ট হচ্ছে – এটা মাপা যায় না … সমস্যাটা এখানেই … তীব্র রকম কষ্ট হলেও আমরা বলি, ‘কষ্ট হচ্ছে’

    কেউ বোঝে না এই কষ্টটা আসলে কতটুকু … এক সমুদ্র কষ্টকেও কষ্ট বলতে হয়, এক ফোঁটা কষ্টকেও ঐ কষ্টই বলতে হয় !!

    আমার মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় … সেই কষ্টে বুকের ভেতরটা এফোঁড়-ওফোঁড় হয়ে যায় … মাথার দুই পাশে ভয়ংকর যন্ত্রণা হয় … চোখ বুজলে মনে হয়, আমার পুরো পৃথিবীটা সর্বগ্রাসী লেলিহান শিখার মত দাউদাউ করে জ্বলছে !!

    অথচ ঐ আগুনের আঁচ আমি বাদে পৃথিবীর কেউ টের পায় না … আমার পৃথিবী জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায় … আমি সেই ছাইয়ের টুকরোগুলো গুছিয়ে নিয়ে আবার বেঁচে থাকার আয়োজন করি … কেউ কিচ্ছু টের পায় না !!

    মাঝে মাঝে ভুল করে কেউ কেউ জিজ্ঞেস করে ফেলে, “কেমন আছো?”

    একটা ঠিকঠাক শব্দ কিংবা ঠিকঠাক বিশেষণ খুঁজে না পেয়ে মুচকি হেসে বলি, ‘এই তো, ভালোই আছি’

    যে গল্প শুনেও কেউ বুঝবে না, যে সমুদ্রের গভীরতায় কেউ ডুব দিবে না, সেই গল্প আর সেই সমুদ্র বরং আমার কাছেই যত্ন করে রেখে দিই !!”😥

    5
    6 Comments
Skip to toolbar