-
জীবন গল্প
সোমাছোট ছোট আশা
স্বপ্ন অল্প স্বল্প
তারই নিরিখে রচিত
জীবনের গল্প।
সুখ যেন মরীচিকা
আলেয়ার আলো
রঙ্গিন এই দুনিয়ায়
জীবন সাদা কালো।
ছুটছে সবাই ছুটছে
বাঁচিবার তরে
দুষ্কর নেয়া নিঃশ্বাস
মন প্রাণ ভরে।
সুখের লাগি বাঁধে রে ঘর
প্রাসাদ অট্টালিকা
ইট পাথরে জর্জরিত
হৃদয় করে ফাঁকা।
এই জীবন কি পাওয়ার তরে
সবাই দেখে স্বপ্ন?
মিথ্যে আর হটকারিতায়
জীবন হয় বিপন্ন।
ভুলে গেছে সবাই যেন
প্রাণ খোলা হাসি
হাসিতেও আছে ভয়
যদি হয় ফাঁসি।
সন্তান থাকুক দুধে ভাতে
তা এখন পুস্তকে
কাকে মেরে বড় হবো
এই চলে মুল্লুকে।
নাই নাই সুখ, ভরে যায় বুক
কোথা যাই বলো ভাই
আপনারে লয়ে বিব্রত সবাই
সময় যে কারো নাই।10 Comments-
-
আপনি একজন গবেষক হয়েও শত ব্যস্ততার মাঝে তুলটে এতো ভালো লিখেন, বেশ অবাক হই। গবেষণার বাইরে সাহিত্য নিয়ে ভাববার ফুরসত কীভাবে হয় আপনার?
-
গবেষণা আমার পেশা, সাহিত্য আমার নেশা। যেটুকু সময় নিজেকে দিতে পারি, তাতেই সাহিত্য চর্চা করি। পেশাগত কারণে বিভিন্ন লেখা লিখতে লিখতে লেখার চর্চা হয়ে গেছে। ছোট বেলা থেকেই আমরা সবাই লেখাপড়ার পাশাপাশি গান, কবিতা, অনেক কিছুই তো শিখেছি। পড়ালেখার চাপে যা প্রায় ভুলতে বসেছিলাম, এখন সেই শিক্ষাগুলো আবার একটু একটু করে মনে করার প্রয়াস মাত্র।
-
-
-
-
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



ছন্দে ছন্দে জীবনের গল্প…সুন্দর