Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    3 years, 9 months ago

    ক্ষুধিত সিন্ধু
    অনিক উদ্দিন

    ওই বুকে চিরকাল কোন বিরহ বিধুর
    অশান্ত ক্রন্দনে তীরে হানে বেদনার সুর?
    কোন নীলিমা প্রিয়ার ময়ুরকন্ঠী হারে
    তোমার উর্মির হিন্দোলা, বাঁধা পড়ে বারেবারে।

    ওই নীল আঁখি অশ্রু স্রোতে,
    কোন সুর আদিকাল হতে
    তরঙ্গের বাঁকা তলোয়ারে,
    রহস্যের জাল কেঁটে চলেছে
    তোমার বক্ষের উপরে।

    তুমি কি জানো কত দুর্মদ দুরাশা,
    এই তটে জাগায় আকাঙ্ক্ষার উল্লাস পিপাসা।
    ওই ঢেউ,ওই ব্যথা বিষের আস্ফালন,
    ওই ত্রাস হাসি অশ্রু জাগায় স্বপন
    এই ক্ষুধাতুর প্রাণে। রিক্ত বাসনার
    উলঙ্গ চোখ ধূসর কুহেলি আঁধার,
    তটে খোঁজে পূজাথালা হাতে,
    কোন বেদনার পিরামিড সাথে
    নিয়ে আসে কোন বালা কোন সন্ধ্যায়,
    যাকে যুগ যুগ ধরে খুঁজেছো উগ্র তপস্যায়।

    যার বুকে বিষমাখা শরের তীব্র যাতনা,
    অনন্ত ভুখারি, হে সিন্ধু তোমার কামনা
    সে যাচে নাই এই নিশিথ অবেলায়।
    তবু তুমি নৃত্যের উল্লাসে কে চায়, কাকে চায়,
    গান গাও, হর্ষ বিষাদের সনে,
    ঝরা পাতা, ভগ্ন নীড় যার উঠান অঙ্গনে।

    যার বুকে মাথা রেখে শুনিয়েছ গান,
    তার বুকে আজ দিয়েছ গেঁথে বিষাদ সিন্ধুর বান।
    তোমার আকাঙক্ষার অগ্নি চিতা দিয়া
    আজো দুচোখে সে বাসর সাজায়
    ওগো সিন্ধু ,ওগো ক্ষুধার্ত প্রিয়া ………

    6
    2 Comments
Skip to toolbar