Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    • 4 years, 2 months ago

    অভিশাপ দিলাম
    —— শাহ্ কামাল

    আমি তোমায় অভিশাপ দিলাম
    তুমি এমন একজন “তুমি” পাবে
    যে “তুমি” তে বিষাক্ত হয়ে কবল
    এই আমাকেই খুঁজবে ঝলসানো
    মনের উন্মুক্ত বালুচর অথবা প্রশান্ত যন্ত্রণায়

    আমি তোমায় অভিশাপ দিলাম
    একদিন তোমার ঘুম ভাঙবে কোন
    এক বেশ্যার অভিনয়ের গোংগানি শুনে
    তুমি শুধু দুরন্ত যৌবন হারাবে পড়ন্ত
    কোন এক বহুগামী নর্তকীর জলসায়

    আমি তোমায় অভিশাপ দিলাম
    তুমিও মানবিক-নিঃস্ব হবে শীঘ্রই
    কাকতাড়ুয়ার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে
    কেউ তোমার খোঁজ নেবে না একাগ্রে
    তুমি শুধু সাঁতরাবে ঢেউহীন একাকীত্বের মৃত-সমুদ্রে

    5
    2 Comments
Skip to toolbar