Profile Photo

কপোত রহমানOffline

  • kopotrahman
  • Profile picture of কপোত রহমান

    কপোত রহমান

    3 years, 9 months ago

    অল্প যোগাযোগের সম্পর্কগুলো সুন্দর
    বরষার সন্ধ্যায় তোমার ছবি সামনে এলে
    শীতল কণ্ঠে বাতাসের ঘ্রাণে
    বারবার প্রেমে পড়াটাও সুন্দর।
    নিজের অজান্তে আমার পছন্দের শাড়িটা তোমার গায়ে জড়ানো-
    ঠোটে লেগে থাকা মৃদুহাসি দেখে
    তীব্র ভালোলাগার অনুভূতিও সুন্দর।
    এই প্রেমে ভাটা পড়েনা-
    ঘৃণা জন্মায় না, কাছে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে অগোচরে।
    অল্প যোগাযোগের বন্ধুত্বগুলোও সুন্দর
    ঘনিষ্ঠতা কম হলেও এদের ভালোবাসার বন্ধন
    পৃথিবীর সহস্রাধিক উদাহরণকেও হার মানায়
    এরা আঘাত করতে জানে না-
    শুধু ভালো রাখতে জানে, কষ্ট শুনতে জানে
    ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এরা চায় না।
    অল্প ঘনিষ্ঠতার মানুষগুলো সুন্দর
    এরা শ্রদ্ধা করতে জানে,
    গুণের কদর করতে জানে-
    গুরুত্ব দিতে জানে।
    কাছাকাছির তিক্ততার চেয়ে-
    অল্প যোগাযোগের সম্পর্কগুলো সুন্দর
    ~অল্পে তুমি
    ২৯-০৬-২২

    4
    4 Comments
Skip to toolbar