-
অমানুষ
মোঃ হামিদুর রহমান দুর্জয়
তাং ২৭ আগস্ট, ২০২২চোখ মেলে কত শত অন্যায় দেখি,
প্রতিবাদ করতে পারি না,
সেই সাহস আছে কি নেই,
তাই তো জানি না।
ভয়ের কবলে আটকে
পিষে যায় যত প্রতিবাদের মশাল।।
আমি কি অমানুষ???কত শত মানুষের দুঃখ
দু চোখ দিয়ে দেখি,
নিজের চোখে জল নেমে আসে।
সাহায্যের হাত বাড়িয়ে দিতে
সেই সাহস বা সামর্থ্য কোনোটাই নেই।
আমি কি অমানুষ??স্বজনের মাঝে ঝগড়ায়,
আমি কারো পক্ষে যেতে পারি না,
এমনকি আমি সত্যেরও নয়।
আমি কি অমানুষ???স্বীয় চিন্তাভাবনার সাথে
বিবেকের দ্বন্দ্ব চলে,
দ্বন্দ্ব সবসময়ই মন্দের প্রভাব ফেলে।
আমি জ্ঞান শূন্য হয়ে যাই,
“বেআক্কল ” লোকের ভাষায়।
মাথার ভিতরে প্রশ্নের তোলপাড়,
রোজ, রোজ,
ঘুমের সাথে উড়ে যায় হুঁশ।
আচ্ছা! আমি কি অমানুষ??8 Comments
Friends
Md. Habibur Rahman
@habib
সৃষ্টি
@premdevota
কলমে পৃথিবী
@asin432
Md. Nasim Hossain
@nasim3080
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Diponkor Sharma Partho
@parthodip218
Rejwana Khan
@rejwana-khan
Lutful Haque Saran
@lutful2012


ভাল লাগল।