-
আঁকিবুঁকি
ফারহানা আফরোজজানো,মাঝেমাঝে আমারও খুব মন খারাপ হয়,
বিষন্নতায় আমিও আচ্ছন্ন হই,
নি:সঙ্গতার অসাড় মাকড়সাটা আমাকেও দংশে,
হামাগুড়ি দিয়ে আছড়েপাছড়ে
আমার- শরীর বেয়ে ওঠে,
জাকড়ে ধরে শ্বাপদ-হীম দু:খ নিয়ে।
আমিও অসাড় হই,,,,,,
আমার ভাবনায় পড়ে ছেদ।সব কাজ ফেলে,
দায়িত্ব কর্তব্য গুলো আলমারিতে তুলে রেখে-
তখন বধির,অন্ধ,ভাবলেশহীন এই আমি-
সকল পঞ্চইন্দ্রিয় সক্রিয়তা নিয়ে,
জড় হই তুমি নামক এককেন্দ্রিক ভাবনাতে।
শুধু তুমি আর তুমিময় আমার মস্তিষ্কের নিউরন।
টুংটাং টুংটাং আবেগের অনুরণন।জানালার কাাঁচে বিন্দু বিন্দু শিশির হয়ে
আমার অবস কান্নারা তখন টুপটাপ ঝরে পড়ে।
নির্জিব স্বপ্নরা নীড়হারা পাখির ডানায়
আবাস খুঁজে নেয়।
আমার চোখের সামনেই তারা পাড়ি জমায়
না ফেরার দেশে।তখন আমার গলাছেড়ে কাঁদতে ইচ্ছেহয়,
বন্ধ ঘরের কপাট ভাঙতে ইচ্ছে হয়,
হামাগুড়ি দিয়ে তোমায় আলিঙ্গনে,
আছড়ে পড়তে ইচ্ছ হয়।
তোমাার প্রবল-জাদুকরী ভালোবাসার মায়ায়
জড়িয়ে পড়তে ইচ্ছে হয়,
তোমায় আকুল করে পেতে ইচ্ছে হয়,তখন আমারও ভালোবাসতে ইচ্ছে হয়।
তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়।
২৭-০৮-২২6 Comments
Friends
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
__ariyan__
@ariyan
Fahmin Chowdhury Tajim
@fahmin
পিউরা পিউ
@purapiu
Mohammad Jahid Hossain
@jahid
Shaila Shobnam
@shaila8
Charles Nk
@charles-kie-nk
Nh Naiem
@nh-naiem
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian



প্রত্যেক টা শব্দ যেনো নিখুতভাবে কবিমনের অনুভূতি ব্যক্ত করছে! শুভেচ্ছা নেবেন!