Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 10 months ago

    বন্ধন (কবিতার অংশ বিশেষ)
    মো: মাঈনউদ্দিন।
    বাদশু মিয়া বিরাট মানুষ অভাব নেইতো যার
    ছয় মেয়ে আর এক ছেলে নিয়া সুখের জীবন তার।
    সম্পদ কিছু এক ছেলেরে লিখিয়া দিয়াছে, হেন
    ছয়বোন আসি জবাব চাইছে একাজ করেছে কেন?
    নিরুপায় হয়ে মিয়াজি বলে তোদের একটি ভাই
    কিকরে চলবে কোনদিন এমন খরবতো নিসনাই।
    জামাইরা সব আপন জগতে যে যার ধান্দা করে
    খোঁজও নেয়না কেমনে যায় দিন আমার বৃদ্ধ ঘড়ে।
    তোদের আম্মার কি অবস্থা জানিস তোরা তবে
    তার পরও কি করেছো শুনি এখন এসেছো সবে।
    মনের মায়ায় পেলেছি তোদের ধনের-সাধ্যে নয়
    দু:খ সোকের মাতম বয়েছে সারাটা জীবন ময়।
    কত সখের কবর দিয়াছি তোদের সখের কাছে
    বারির সকল তক্ত পোষ আর ইটে ইটে লেখা আছে।
    স্বর্গের সাধে প্রাণের প্রতিমা বানায়েছি ভবে হায়।
    সেই দুর্বল মাটির পুতুল আজকে জবাব চায়।
    সময়ের ধারে দেহ-মনের সকলি গিয়াছে খসি
    হোক ওরা হোক হিংস্র দানব তবুওতো উর্বসি।
    আমারে যদি মারতে চায় মন আয় আয় ফেলে দে
    তবু শান্তিপাবো সন্তানেরা হাত দুটি ধরেছে।
    নছিবের ফেরে এমন ঘটনা ঘটিল অকন্মাৎ
    আশিটা বছর আশি সেকেন্ডে হয়েছে ধুলিসাৎ।
    যেই মেযেদের লাগি আপন জনারে করেছে অপমান
    আজ সেমেয়েরাই বাবার দিলেরে করে গেছে কোরবান।
    যেই চোখগুলি আজিবন ছিল পিত্রি-শ্রদ্ধা-ভার
    সেই চোখে আজ ছাপ পরেছে বণ্য হিংস্রোতার।
    যেই ঠোটে ছিল মধু মাখা বুলি আব্বা, আম্মা বোল
    সেই ঠোটে আজ আপ,তুম ছার তুই এসেগেছে লোল।
    যেই বাহুডোরে স্নেহের বাধোন শিতল করিতো মন
    সেই বাহু ছোরে গারিয়া বাবারে পাথরের কঙ্কন।
    মাথার উপর মরুর সূর্য ধাউ ধাউ করে জ্বলে
    ধরনীর সব ছারখার করে নিদারুন দাবানলে।
    বিশ্বাষ কর এমন হবে কোনদিন ভাবিনি ভাই
    বাড়ির সবারে মহান প্রভু দেখিয়ে দিলেন তাই।
    যাহাদের লাগি বারির সকলে করে গেছে অপমান
    তাহাদেরি খুনে মহান আল্লাহ ফিরিয়েছে সম্মান।
    (সংখেপিত)

    7
    4 Comments
Skip to toolbar