-
ঘরবন্দি অসহায়ত্ব সময় মেনে চলতে চায় না
অফুরন্ত অবসর!
ঘড়ির কাঁটার দিকে চেয়ে থেকে থেকে দিবসের শুরু আর শেষ!
অচল পয়সার মতো
তুচ্ছ এ জীবন যেন!
এই আছি এই নাই
এ খেলায় মত্ত!
রুটিন মাফিক বয়ে যায়
অর্থহীন নিরানন্দ এইসব দিনকাল!
ঘড়ির কাঁটার নেই অলসতা কোনো
গুটি গুটি পায়ে চলছে তো চলছেই অবিরাম
সেকেন্ড মিনিট ঘন্টা
তারপর গোটা একটা দিন!
দিন গিয়ে মাস গিয়ে একটা বছর
কী অনায়াসে পেরিয়ে যায়
বর্তমান!
কী অনায়াসে অতীত স্মৃতির পাতায়
ঠাঁই করে নিতে থাকে ঘটনার কাল!
অবসরে দীর্ঘশ্বাস!
কিছু মায়াময় ছায়া!
এবং স্মৃতির বন্দরে অযথা নোঙর!..1 Comment
Friends
Sanwar Hossain
@sanwar
Chandra Shakhar Mohanta
@shakhar
Sre-Ya
@sre-ya
SM Meherab Ahmed
@mehrab22
মো: জানে আলম জিয়াদ
@jead18
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Sheikh-Rushad
@sheikh-rushad
Lemon@36
@lemon36
Kamal-Hussain-R-H
@kamal-hussain-r-h

অসাধারণ!