Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh

    3 years, 9 months ago

    📝আলিঙ্গন📝
    ✒সৌরভ ঘোষ✒

    এই যে আমি
    একা দাঁড়িয়ে এই বৃষ্টিতে
    তোমার বারান্দার সামনের রাস্তাতে
    দেখছি তোমায় ভিজার ছলে!
    ঐ যে তুমি,
    বারান্দায় দাঁড়িয়ে, দু হাত বাড়িয়ে
    আলিঙ্গন করো বৃষ্টিকে,
    তা দেখে ইচ্ছে হয়
    বৃষ্টি হয়ে ঝরে পড়ি
    তোমার বারান্দায়।
    তুমি প্রবল উচ্ছ্বাসে
    তোমার ওই মেহেদী রাঙা দু’হাতে
    আলিঙ্গন করবে আমাকে,
    দু’হাতে মুঠো ভরে
    লেপ্টে দিবে তোমার চোখে মুখে।
    পরম অনুভবে প্রশান্তি ছড়াবো
    তোমার হৃদয়ে।

    বৃষ্টি হয়ে যখন তখন
    ঝরে পরবো তোমার বারান্দায়
    তোমার ছাদে, তোমার চিলেকোঠায়,
    তোমাকে নিমন্ত্রণ জানাই
    কাছে আসার,
    ভিজে একাকার হওয়ার ;
    তোমায় আলিঙ্গন করবো আমি
    পরম স্নিগ্ধতায়,
    ভিজিয়ে দেবো আমার সিক্ততায়,
    মুছে দিবো সব ক্লান্তি, সব অবসাদ
    পরম ভালোবাসায়;

    তোমায় আলিঙ্গনের ইচ্ছে নিয়ে
    দাঁড়িয়ে আছি এই রাস্তায়,
    তোমায় দেখার স্বাদ মিটাতে
    ভিজে চলেছি এই বর্ষায়।
    জানি না কবে, তোমায় পাবো,
    বৃষ্টি না হয়ে, প্রেমিক হবো,
    যদি হয় তবে, এই স্বপ্নপূরণ
    করবো তখন, তোমায় আলিঙ্গন।

    6
    3 Comments

Friends

Skip to toolbar