-
স্নেহহীন
অনিক উদ্দিনআমাদের শেষ নিবেদন
অস্তাচলের স্তব্ধ তপন দিলাম তোমাদের হাতে,
আর দিবো না ব্যথার অর্ঘ্য বিদায়ের সওগাতে।
আজ হতে হলো বন্ধ আমার অন্ধ ঘরের দুয়ার
এখানে আলো আসবে না গোধূলির পরে আর,
দীপ কেউ জ্বালাবে না নিভৃতের নিশিথে কভু
চোখের অশ্রু আঁধারে ঢাকা থাকবে গো প্রভু,
তবু কেন এই প্রবঞ্চনা জীবনের সাথে তবে,
মৃত্যুর হাতে না মরে মেরেছে ভালবাসা মোরে কবে।তাই কি নদীর কূলে কূলে আজো জোনাকির মত,
চকিত আলোর ঝলকানি জ্বালায় হৃদয় মাঝের ক্ষত।
কত বিচিত্র কোলাহলে আজ পৃথিবীর মৃত্যু অরণ্যে,
ভালবাসাহীন আমরা এখনো বেঁচে আছি কার জন্যে?
বল তোমরা বল, আজ আঁধারে গভীর মৃত্যু পিশাচ
অনন্ত বিস্ময়ের হাতছানি দিয়ে করে অবিশ্বাস,
আমাদের ধরনীর শত শত সীমাহীন ভালবাসা।
হায় অবাক অলস চোখে দেখে কুটিল সর্বনাশা
হৃদয়ের বিকৃত বাঁচার স্নেহহীন উচ্ছ্বাস,
স্নেহহীন চোখ দেখে আমাদের পিতামাতার বিশ্বাস।অসহায় তারা এখন, কোথায় জীবনের শেষ পথে
গুমরে কেঁদে মরে লাঞ্চনার অন্তহীন যাতায়াতে।
এর শেষ কবে হবে
শেষ হয়েও শেষ হবেনা যখন মৃত্যুর উৎসবে,
আমাদের স্নেহহীন কোলাহল,
অন্ধ চোখের আড়ালে যখন তিক্ত নীল গরল
টলমল করে ঝলমল করে গলিত সোনার মতন,
মরণের হাতে না মরে হয় বিবেকের হাতে মরণ।1 Comment
Friends
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Akash Mondal
@akash508l
Rumon-Aeka
@rumon-aeka
Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)
@jebunnesa-jebu
Rejwana Khan
@rejwana-khan
TARIN
@tarin
Mahid-Imran
@mahid-imran
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Mahmuda Sultana
@mahmudamahi


সুন্দর কবিতা। অভিনন্দন।