-
মা-তুমি কেমন আছ ?
———————
মা -মাগো-তুমি কেমন আছ ?
পত্রিকায় দেখলাম-তোমরা নাকি বেহেস্তে থাক ।
জন্ম আমার ধন্য মাগো-জন্ম দিয়েছো -এ দেশে,
কর্ম সংস্থান না থাকায় আসতে হয়েছে-বিদেশে ,
অনেক ব্যানিজ্যের ভিতর দিয়ে পড়া লেখা করতে হয়,
বয়স শেষ হওয়ার ভয়ে-সব ক্ষেত্রে তাড়া হুড়া লেগে যায় ,
বেশী অস্থিরতার কারণে-স্নায়ুর রোগ তৈরী হয়
30 বছর বয়সে প্রতিটা যুবকের হৃৎযন্ত্রে রোগ দেখা দেয় ।
বিভিন্ন কোটার কারণে-যেখানে যোগ্যদেরও চাকরী নাই,
তাদের অবস্থা দেখে-আমি ভূগি অজানা অস্থিরতায়,
না পেয়ে কোন উপায়-শূরূ হয় বেঁচে থাকার লড়ায়
বাবার জমি বন্ধুক বা বিক্রি করে বিদেশে যায়,
রড সিমেন্টের সাথে যুদ্ধ করি- 50 ডিগ্রি তাপমাত্রায়,
হাড় ভাঙ্গা শ্রম দিয়ে দেশে-রেমিডেন্স পাঠায়,
যে রেমিডেন্স এর কারণে-এম,পি মন্ত্রীদের বেতন হয়,
তার পরও কোন প্রসাবী অসুস্থ হলে বা মৃত্য হয় যদি কোন দূর্ঘটনায়,
৬ মাস ধরে লাশ পড়ে থাকে-ঠান্ডা ঘরে-অজ্ঞাতনামায়,
যখনই সময় পায়- চোখ দেয় -বাংলাদেশের মিডিয়ায় ,
তাদের ফূটানী-দেখলে-আমার সমস্ত শরীর কামড়ায়
দেখি-বেশীর ভাগ -দলের যত সব আয়োজন,
উদেশ্য একটাই-তা হল-জনগনের ভিতরে-বিভাজন,
বিভাজনের- কড়ায়ের উপরে আছে দেশের জনগণ,
নিচ থেকে-আগুনের তাপ দিতে থাকে-রাজনীতিবিধগণ,
এভাবে-50 বছর ধরে-আজ খুব অসুস্থ দেশবাসির শরীর মন,
যে কারণে কোন সুস্থ মানুষ রাজনীতি পছন্দ করেনা এখন,
যার ফলে-সকল দলেই-অসুস্থ স্বার্থনেশী মানুষদের আগমন।
তারা মানুষের ভিতরে যে দেওয়াল তৈরী করে দিয়েছে-
সেই দেওয়ালের ভিতরেই- আজ তারাই-বন্ধী হয়ে গিয়েছে ।
তুমি কাকে ঘৃণা করছ-ভাই–তার তো আর কিছুর দরকার নাই,
শুধু তার সমর্থণ যুক্ত দল যদি – যদি একবার যায় ক্ষমতায় ,
তার গাড়ি বাড়ি সব হয়েও -সুইচ ব্যাংকে টাকা জমায়,
টাকা থাকলেে এ দেশে সার্টিফিকেটও কেনা যায় ,
তোমার চাকরীর ভেরিপেকেশনে তার ফোনের দরকার হয়,
তুমি মাস্টার্স করেছো-অনেক শ্র্র্রম সাধনা দিয়েছো,
তার পরও এইট পাশ করা -নেতার দুয়ারে অনেকক্ষন দাড়িয়ে আছ,
মনে মনে আকাশ বাতাল ভাবছ -আর নিজেকে শুধু ধিক্কার দিচ্ছো,
তুমি অনেক পড়েছো-অনেক জেনেছো কিন্তু তুমি কি এটা জেনেছা ?
দেশের বয়স 50 বছর পার হলেও -সেই তুমি আজও সেখানেই আছ ,
ওগো মা-তোমার চিন্তায় ঘুম হয় না-তুমি কি সত্যিই ভাল আছ ?3 Comments
Friends
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
sanjida akter jim
@sanjidajim
Drako Shajib
@drako
Vip Runa
@runa
Fazilatunnesa Nadia
@nadia-2
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Foyzur Khan
@foyzur-khan
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md. Helal Uddin
@adv-helal-uddin

অভিনন্দন।