Profile Photo

রাতুল আহমেদOffline

  • ratulkindasus
  • আমি শহরের কোলাহলে নিজেকে মানিয়ে নিয়েছি,
    একরাশ দীর্ঘশ্বাস ফেলে-নির্জনতায় নিজেকে বিলিয়ে দিয়েছি।

    জঞ্জাল আছে না? তাদের মধ্যে শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়েছি,
    নিজেকে দুমড়ে মুচড়ে বাক্স বন্দীও করেছি।

    নর্দমার নোংরায় নিজেকে চুবিয়ে দেখেছি,
    শিমুল তুলোর বিছানায় শুয়ে সুখ খুঁজেছি।

    আমি পথে ঘাটে হাহাকার করেছি,
    চার দেয়ালে চোখের জল মুছেছি।

    আমি নষ্টামি করেছি-
    আমি লাঞ্চিত হয়েছি,
    আমি মানুষ – অমানুষ দুটোই সেজেছি।

    ✍️ রাতুল আহমেদ (৩০-০৮-২০২২)

    3
    1 Comment
    • জীবন অদ্ভুত সুন্দর, জীবন ছড়িয়ে ছিটিয়ে থাকে সর্বত্র! শুভেচ্ছা ও স্বাগতম কবি! আরো লেখালেখি হোক!

Skip to toolbar