-
মধ্যবিত্ত ও দেশ
কলমে: মেহরিন মুক্তিমধ্যবিত্ত সবার ঘরে সুখের বসবাস
তবুও ভাই টানাটানি যখন শেষ মাস।।
বাজার যা আনা হয় মধ্যবিত্তদের ঘরে
মা সামলায় সব দিক ভালো মন্দ মিশিয়ে।কি হচ্ছে দেশের হাল অভাব শুরু হলো
শেষ হবে কি এর, আজ তোমরাই বলো।
বাজার হলো অগ্নিগর্ভ, ছুঁলেই সেকা
সাধারণের কি হবে? ভাবি বসে একা।।মধ্যবিত্ত আমরা ভাই, কি যে হবে কাল
না খেয়েই মরতে হবে দেশটা বেহাল।।
কে করবে প্রতিবাদ আমাদের হয়ে?
সরকারের মাথাটা যাচ্ছে ক্রমশ নুয়ে।জানি কিছুই করার নেই মধ্যবিত্তের
সব কাজেই ভাবতে হয় আমাদের।।
কি লিখবো, কি করবো ভাবছি শুধু
অবশেষে দেশ নিয়েই লিখছি কিছু।মধ্যবিত্ত আমরা, নই গো পরাজিত
তালে তাল মিলিয়ে তবেই হই গর্বিত।।
সমাজ, নেতা ও দেশ মিলে এই হাল
প্রতিবাদি হয়ে উঠে হও দেশের ঢাল।মধ্যবিত্ত আমরাই দেশের জনসাধারণ,
উচ্চারিত হওয়া উচিত দেশে গণজাগরণ।4 Comments
Friends
Karniz Khadiza
@karniz
Ibn Zaman
@ibni-zaman
Shadiqur-Rahman-Shanto
@shadiqur-rahman-shanto
SuraiyaSuha
@suraiyasuha
Akhi Akter
@akhi
Fahmida Ara Mahmud
@fahmidafams
অনুলেখা
@sushmi
MohammadAzizulIslam
@mohammadazizulislam
Mohammad Burhan
@matirmanush



সুন্দর লেখনী