Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    ভালোবাসি
    সোমা

    ভালোবাসি ভালোবাসি
    তোমায় ভালোবাসি,
    বর্ণে গন্ধে ছন্দে দোলে
    সুখ দুঃখ কান্না হাসি।।
    ভালো লাগা, ভালোবাসার
    ব্যবধানের মাঝে,
    তোমায় আমি পেলাম জানি
    সকাল দুপুর সাঁঝে।।
    দুজন দুকূলে থেকেও সব
    ঘুচিয়ে ব্যবধান,
    প্রেম কাননে লিখে যাবো
    নতুন উপাখ্যান।।
    হতে পারে তা ছোট গল্প
    বা শেষের কবিতা,
    অনাবিল প্রশান্তি মাখা
    অদ্ভুত মধুরতা।।
    তনু মনে জাগে শিহরণ
    এই বুঝি এলো শুভক্ষণ
    বিনি সুতোয় বাঁধা রব
    সারা জীবন ভর,
    নতুন আলোয় প্রকাশিত হবে
    ভালোবাসার ভোর।।

    8
    4 Comments
Skip to toolbar