Profile Photo

তোমার সেই সন্ধ্যাOffline

  • TANJINAAKHI
  • মধ্যবিত্ত
    তানজিনা আঁখি

    চোখ জুড়ে তার স্বপ্ন হাজার কিন্তু পকেট ফাঁকা,
    আসবে ফিরে সুদিন আবার আশায় বসে থাকা।
    যাচ্ছে বেড়ে ঋণের বোঝা নাই তো হাতে টাকা,
    চলবে ক’দিন এমন করে পরিবারের চাকা!

    এমন হাজার চিন্তা নিয়ে কত নিশি কাটে,
    দাম বেড়েছে চাল-তেলের আর দাম বেড়েছে পাটে।
    বর্গাচাষের ফসল সবই ভাগ হয়ে যায় মাঠে,
    মিষ্টি হাসি মুখে থাকে, কষ্টে ভেতর ফাঁটে।

    বলছি আমি পূর্ব পাড়ার কিষাণ চাচার কথা,
    দুখের সাথেই লড়াই করেন চান না যথাতথা।
    মধ্যবিত্ত মানুষ তিনি দুঃখ মনে গাঁথা,
    কষ্ট আবেগ দিয়ে আঁকা দুটি চোখের পাতা।

    7
    5 Comments
Skip to toolbar