-
কন্ঠে তাহার উন্মাদনা
কলমে :সানজিদা আক্তার জিমসুফলা শ্যামলা শস্যে ভরা
বাঙলা মায়ের কোল,
রফিক সেথায় সেচ দিয়াছে
রক্ত স্রোতে দোল।
জব্বার ও ছিল,
সালাম না ফিরিল ,
বরকতময় মাটি
তারই দেহে বসে শোষণ শাসন
শত্রুরা গড়ে ঘাটি।
তেইশ বসন্ত কম কিছু নয়
লুন্ঠনে হয়ে শূন্য
সোনা ফলা মাঠে বিষের বাণ
করিয়াছে মনঃক্ষুন্ন।
শিল্প সরকার লোক প্রশাসন
কালো ছায়া দেয় হাত
রিক্ত বদনে আকাশ সম ভেদ
করিয়াছে অভিপাত।
দুঃখ যেথায় ছায়া সঙ্গী
নেই লোকে ভেদাভেদ
কন্ঠে তাহার উন্মাদনা
গড়েছে শোষণে ছেদ।
এই মাটি সেই বজ্রকন্ঠের
সাক্ষী হয়েছিল
যে মাটি এমন দামাল ছেলের
নিঃশব্দে জন্ম দিল।
কন্ঠে তাহার একতা,দৃঢ়তা
মুগ্ধ মোহ শক্তি
দৃষ্টিতে তার অটলতা ঝড়ে
মনে কড়া নাড়ে ভক্তি।
কন্ঠে তাহার উন্মাদনা
সাহস জোগায় ভয়ে
দৃঢ় সংকল্প অন্তর মাঝে
দিয়াছে শক্তি জয়ে।
গর্ভকালের নয় মাস
কত ত্যাগ রক্ত আবেশ
কন্ঠে তাহার উন্মাদনা
গড়েছে বাংলাদেশের।17 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
শাহনেওয়াজ শেখ
@shahnewazshekh
Deep Rozario
@deep-abraham-rozario
প্রত্যয় হাবীব অর্ক
@aurko007
তুলি
@tultuli
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
ইফতিশা খানম
@eftishakhanam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Md. Habibur Rahman
@habib


অভিনন্দন