Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    কথা ছিল

    সোমা

    কথা ছিল দেখা হবে
    যেখানে যেভাবে
    হয়তো দূরে, হয়তো বা কাছে
    নয়ন জলে, আঁখির তারায়
    চাঁদের মায়ায়, জোছনা হারায়
    দ্যুলোক, ভূলোক গগন পবনে
    তোমারে আমি রাখিব যতনে
    হয়তো কোনদিন থাকিবে না কাছে
    তবুও থাকিবে বুকেরই মাঝে
    রক্ত বিন্দু সচল হবে, তনু মন গেহ জীবন পাবে
    তুমি যে রূপে ছিলে, সে রূপে আছো
    সে রূপে পায় যেন বারেবার
    তোমারে ফেলিয়া কোথা যায় সাথী
    ফিরে চাও আমি কার।

    কথা ছিল আসিবে তুমি
    ছুটে চলা মেঘ যেরূপে ধায়
    আসিবে তুমি ছুটিয়া ছুটিয়া
    বহুদূর হতে খুঁজিয়া খুঁজিয়া
    না হউক চেনা, না হউক জানা
    ছুটিয়া আসিবার মগ্নতায় তুমি
    আসিবে নগ্ন পায়
    কাঁটায় বিদ্ধ হবে যে চরণ
    থাকিবে না কিছু তোমার স্মরণ
    দুচোখে তোমার মিলনের লাগি
    থাকিবে প্রতীক্ষা
    আসিবে তুমি আমারি কাছে
    নিয়ে প্রাণ মন দীক্ষা।।

    9
    9 Comments
Skip to toolbar