Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years, 2 months ago

    গল্প-০১: ভালবাসা
    :
    গভীর রাত। একটা চুরির ঘটনা ঘটল। অন্য গ্রামের লোক এই গ্রামে এসে একটি গরু চুরি করল। এই চুরি করাটাই লোকটার কাজ। জীবনে কত চুরি করেছে তার হিসাব নাই। তবে সবচেয়ে বেশি লাভ এই গরু চুরিতে। তাই সে সুযোগ পেলেই গরু চুরি করে, যেমন আজ। সে এ গ্রামে এসেই প্রথম যে বাড়িটি পেল তার থেকে প্রায় ৫ হাত পেছনের বাড়িটায় এই বাড়ির জানালার কার্নিসে পা দিয়ে সেই বাড়ির দেয়াল টপকাল। খুব ধীরে। দেয়ালটা বেশি উঁচু না। দেয়াল টপকিয়েই সে গোয়ালঘর খোঁজা শুরু করে এবং পেয়ে যায়। গোয়ালঘরে একটি মাত্র গরু। বেশ বড় আর নাদুস-নুদুস। চোরের মনটা ভালো হয়ে যায়। সে আগে দরজা খুলে দিয়ে এসে গোয়াল ঘর থেকে গরুটিকে একটু আদর করে দড়ি খুলে নিয়ে চলে যায়। গরুটাও টু শব্দ না করে হেলতে-দুলতে চোরের সঙ্গে চলে যায়। চোরটা গরুটিকে নিয়ে সরাসরি ইদের হাটে হাটে বিক্রি করবে, তাই সে হাটের রাস্তা ধরল- মন খুশি, গুন গুন করে গান ধরে গরুটাকে নিয়ে এগুতে থাকে। হঠাৎ তার পায়ের নিচে কি যেন পড়ে। খালি পা। তার পায়ে কাঁচ ঢুকে গেছে। ব্যথায় ছোটখাট একটা চিৎকার দেয় চোরটি। তারপর মন শক্ত করে পা থেকে কাচটি টান দিয়ে খসিয়ে নেয়। ব্যথা সহ্য করে। এরকম বা অন্য রকম কত ব্যথাই না সে সহ্য করেছে। কাচে কাটাটা বেশ গভীর হয়েছে। রক্তও অনেক বেরিয়ে গেছে। কি করা যায় এখন? চোরটি কোমরথেকে গামছা খুলে ছিড়ে পায়ের ঐ ক্ষতস্থান বেধে নেয় এবং গরুটিকে নিয়ে আবার চলতে থাকে খুঁড়িয়ে…। তখন প্রায় ভোর। জায়গাটা নির্জন। খুঁড়িয়েই চলছিল দু’জনে। হঠাৎ গরুটা থেমে যায়! এতক্ষণ কিছুই হয়নি, কিন্তু এখন! যতই দড়ি ধরে টানাটানি করে কাজ হয় না। লাঠি দিয়ে পিটায়। তাও কাজ হয় না। গরুটা যাবে কি করে এতক্ষণে সে বুঝল যে এই লোকটা আমার মালিক নয় আর লোকটি সুবিধেরও নয়। তবে তখন কেন তার সাথে এলাম? মালিক তো যখন-তখন, যাকে-তাকে দিয়ে আমাকে নিয়ে যায় আর একটু পর মালিকের কথা আর গন্ধ পাওয়া যায়। কিন্তু আজ অনেকক্ষণ হল লোকটির সাথে যাচ্ছি কিন্তু মালিক নেই, মালিকের আওয়াজ বা গন্ধও নেই। অপরদিকে জায়গাটাও আজ অচেনা অচেনা লাগছে…। সেই ছোট্টবেলা থেকে মালিকের কথা শুনে ও গন্ধ পেয়ে, আদর পেয়ে অভ্যস্ত গরুটি বুঝে যায় তার মালিক নেই এখানে। মালিক না থাকলে সামনে বিপদ হতে পারে। তাই সে থেমে যায়। সে এখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না তার মালিক আসে। এতে জান যায় যাক…। চোরটি তাই কোনমতেই গরুটিকে আর নড়াতে পারল না অর্থাৎ সে গরুটিকে সামনে বা পেছনে কোনমতেই নিতে পারল না। কি করা যায়? এদিকে আবার পায়ের ব্যথা। এমন ঘটনা তার জীবনে আর কখনোই ঘটেনি। তাই সে ভয় পেয়ে যায়। সে গরুটির চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে তার কি করতে হবে। চোরটি একাকী পেছনের দিকে আবার হাঁটা ধরে। গরুটিকে রেখে সে ঐ গ্রামে ফিরে যায় এবং ঐ বাড়িতে যায় যে বাড়িতে সে চুরি করেছিল। এদিকে যে বাড়িতে চুরি হয়েছে তারা তখন ঘুম থেকে উঠছে। চোরটি ঐ বাড়িতে গিয়ে বাড়ির মালিককে ডাক দেয়। বাড়ির মালিক বের হয়ে আসে। অপরিচিত মানুষের কি দরকার? তাই বাড়ির সকলেই হাজির হয়। সকাল সকালেই বৈঠক যেন। চোরটি সবার সামনেই ঐ গরু চুরি করা থেকে গরুর এমন আচরণ করার কাহিনী বর্ণনা করে। গরুচোর শুনেই মানুষ মারতে চায়। কিন্তু গরুর মালিক বাধা দেন এবং চোরটিকে সাথে নিয়ে ঐ গরুর সন্ধানে যান। তার সাথে পরিবারের এবং আশপাশের বেশকিছু মানুষও ঘটনা দেখার জন্য যায়। চোরটি গরুকে বেঁধেঁ রেখে যায় নি, তবুও গরুটি ওখানেই দাঁড়িয়ে ছিল। গরুর মালিক গরুর দিকে আসতেই গরুটি হেলেদুলে মালিকের দিকে এগুতে থাকে। মালিক গরুটাকে আদর করে দেয়- গরুটাও সেটা অনুভব করে। এবার ফেরার পালা। তাহলে চোরের কি হবে? মালিক চোরটিকে ছেড়ে দিতে বললেন এমনকি তার পায়ের ঐ ক্ষতটাও লক্ষ্য করলেন। তিনি চোরটিকে চিকিৎসার জন্য টাকা দিতে চাইলেন। চোরটি নিল না বরং বলল- “আমি চিকিৎসা করমু না, এই ঘটনা আর এই ব্যথা আমার দরকার আছে। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর চুরি করমু না। কিন্তু কন দেহি গরুটা এমন করল ক্যান?” গরুর মালিক বলল- ” এই গরুটি আমাদের বাড়িতেই জন্ম হয়েছিল। তখন থেকেই সে আমাদের পরিবারের একটা অংশ। আমাদের গলার আওয়াজ আর গন্ধ অনেকক্ষণ পায়নি বলেই এমনটা করেছে। গরুটার সাথে আমাদের যে সম্পর্ক তার সুন্দর একটা নামও আছে- ভালবাসা; যা তোমার মত মানুষকেও বদলে দিয়েছে…

    10
    10 Comments
Skip to toolbar