-
21 08 2022
সমাজের কীট
আরমার্ক রবি
এক অশুভ আত্মার অভিশপ্ত হাত পড়েছিল মোর গায়
সপ্তা দুটি অসাড়, অচল, অঙ্গার, মাটি হলো তার দায়।
বৃদ্ধ মানুষ মাতাল, বেহুশ; বেহায়, বেজন্মা, বেশরম
মান কি সম্মান বোঝে না বদনাম; রগচটা তার ধরম
জানে তো সবাই তাকে, বলে না কেবল মুখে; বেয়াদব ব্যাটা
জোর না থাকলে চাপার, মালা পেত জুতার কপালেতে ঝাঁটা।
মানি লোকে মান দাও, জ্ঞানী থেকে জ্ঞান নাও সবেে
এমন লোকটি খুঁজে পাওয়া বড় দায় আজকের ভবে।
থু থু দেয় যেই কাজে গোটা ধরণী, প্রবীনের কাজ যদি হয় এমনই
কোথা থেকে জ্ঞান নেব, কারে বল মান দেব, পাব কতোখানি?
বেয়াদবী শিখে তাই বেয়াদব হয়ে যাই, পাই না তো ছাড়
তা না হলে বার বার হতে হয় দিনভর বখাটের শিকার।
আপন গাত্র গন্ধ কারো কাছে নয় মন্দ
পরের দূর্বলতায় দেয় বেঁধে হায় দ্বন্দ্ব
বিবাদের সে বিষ ছড়ায় বংশ পরম্পরায়
জ্বালায় পোড়ায়, রক্ত ঝড়ায় করে অসহায়।
শোষিতরা শোষণেই পরে থাক সদা
শোষকেরা হয়ে যাক এলাকার দাদা
হিংসের বীজ বোনা হয়ে গেছে কবে
সমাজের সমাধিটা দাদারাই দেবে।
আপন স্বার্থ আগে বাঁচে কে মরুক পচে
ক্ষমতার জোরে জান রাখে পায়ের নিচে
তিরস্কার মুখে লেপ্টে থাকে মনে অহমিকা
সমাজের কীট, পিশাচ তারা বড় বিভীষিকা।
30 08 20224 Comments
Friends
Antora-Bakshi
@antora-bakshi
Cr-Abdullah
@cr-abdullah
Merina-Mira
@merina-mira
MD Rasheduzzaman Raju
@rashed810
কাব্য রঙ
@mahbuba-hasin
Mehrin Islam
@mehrinislam102
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
SK-Mithun-Sarker-Ripon
@sk-mithun-sarker-ripon



বেশ।