Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    3 years, 9 months ago

    ঝড়ের রুদ্র হাওয়া
    অনিক উদ্দিন

    বহুদিন পরে,
    এমনি বাদল বৈশাখী রাতে যদি মনে পড়ে,
    কোন একদিন বর্ষা মুখর আঁধার সন্ধ্যা বেলায়,
    বর্ষার জল শিলা নিয়ে হাতে মেতেছিল কেউ খেলায়।
    অনেক দিনের আগে,
    জীবনের পশ্চাতে মনে সাদা কালো ছবি জাগে,
    তখন মনে পড়ে প্রিয়
    এমনি বাদল অশ্রুতে ভিজিয়ে উত্তরীয় ,
    মুছে দিয়ে ছিলে আঁখি,
    আঁখি মেলে দেখি কবে উড়ে গেছে দেয়ার ঝড়ের পাখি।
    এখনো নিবিড় নিশীথে নিভে যায় যে বাতি
    দমকা বাতাসে, আরো নিকষ আঁধারে আসে যে রাতি
    দুঃস্বপ্নের মত;
    সে যে চিরজনমের হৃদয় চেরা বিষাদের বেদনা ক্ষত।
    তারে আজ আর আমি রাখি নাই গোপনে
    হাজার বছরের কালিমা ধুয়েছি বৈশাখী বর্ষার স্নানে।
    অদূরে কোথায় রাত জাগা পাখি ,
    ক্লান্ত কণ্ঠে ফিরেছে এখনো হারানো সাথীরে ডাকি,
    আমারই মত ঝড়ের বাতাসে ঘরের প্রদীপ নিভায়ে হায়
    উড়ে উড়ে আঘাতে আঘাতে বিটপীর শাখায়
    দাগ কেটে যায় তার চঞ্চুর ক্ষুদ্র ছোঁয়া,
    কেউ দেখে না তারে
    শুধু তোলপাড় করে ঝড়ের রুদ্র হাওয়া।

    5
    1 Comment
    • কবির মনে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে কবিতার পাতা জুড়ে!

Skip to toolbar