Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    মণিহার
    সোমা

    পাওয়া হলো না কখনো কারো
    ভালোবাসার মণিহার,
    জীবন মালায় গাঁথা ছিল শুধু
    উপহাস, ধিক্কার।

    সততা দিয়ে চলতে চেয়েছি
    সারাটি জীবন ভর,
    অরাজকতায় প্রতিবাদী আমি
    বদ্ধ পরিকর।

    দুঃখ করিনা অপূর্ণতা নিয়ে
    যতই করুক লোকে নিন্দা,
    পথের ঠিকানা নাই বা পেলাম
    হলাম না কারো বৃন্দা।

    ক্ষীণতা ভুলে, মৌনতা ভুলে,
    সরব হয়েছি প্রতি পলে পলে
    না হয় হলো না মণিহার পাওয়া,
    পেয়েছি যা, তাই বহু পাওয়া,
    কারো উপহাসে নাই বা হলো
    জীবন পরিক্রমা,
    শক্ত, পোক্ত করে গড়েছি নিজেকে
    হয়েছি তিলোত্তমা।

    সাথে ছিল না কেউ
    এখনো নেই কেউ
    হইনি কারো অনুপমা,
    একাকীত্বের দোষ ত্রুটি হলে
    করেছি নিজেকে ক্ষমা।

    কারো জন্য নেই পিছুটান
    আছে শুধু পণ,পেতে হবে মান,
    জীবন যৌবন বিসর্জিত হউক
    উপেক্ষা করি নিন্দা,
    উঠবো ফুটে মহা গৌরবে
    হয়ে অলকানন্দা।

    13
    15 Comments
Skip to toolbar