-
একচল্লিশ বিষাদ
কেন এতো অযাচিত আনমনা!
গ্রহে কি আজ ভীষণ বিড়ম্বনা!
কি দারুণ অজানা ব্যাথা-
ঠিক নক্ষত্রের মতো উড়ছে,
রাতের গভীরতার সাথে
তাল মিলিয়ে; তীব্র হয়ে জ্বলছে।
এ ব্যাথা কিসের! এ ব্যাথা কোথাকার!
এ ব্যাথা কেন!এ ব্যাথা কবেকার!
কোন দিন,কোন ক্ষণে
আমাকে ক্ষত বিক্ষত করলো-
তা মনে পরে না; যা হবার হলো।
তবে এখনো মাঝে মাঝে-
নতুন করে ঝড় তোলে;
ঝড় তোলে আমার শান্ত সুখপূর্ণ মনে-
ক্ষণে ক্ষণে।
আমাকে দুমরে মুচরে নিঃশেষ করে দেয়,
ডুবিয়ে মারে এক অথই বিষাদ সমুদ্রে।
এ কেমন অবসাদ!
রবী ঠাকুরের একচল্লিশ বিষাদ।
___রাজ3 Comments
Friends
Mousumi
@mousumi
মাশিয়াত খান
@mashiat12
IRFAAT SAMIN
@irfaat
মোঃ তালাল উদ্দিন
@talal3944
SirajamMuniraMarjan
@sirajammuniramarjan
Iqbal Hossain
@iqbl
শাকিল আহম্মেদ
@sakil-jbls
Mousumi-Akter
@mousumi-akter
KaziSakibMia
@kazisakibmia


অসাধারণ লিখেছেন।