Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 11 months ago

    কবিতা
    তার আগমন
    মিজানুর রহমান মিজান
    ভাবি যারে আপনার আপন
    সে ভাবে অন্যকে স্বজন।।
    স্বার্থ নিয়ে আসে পিছন
    কাজ ফুরালে ভাবে দুর্জন
    ভাব দেখায় তার আছে ওজন
    জীবনেও নাই তোমার প্রয়োজন।।
    নীতি, নৈতিকতা, সত্য বিসর্জন
    কৃতজ্ঞতার নাই লেশ,নিষ্প্রয়োজন
    উদ্ধারিয়ে ভাবে তুমি কোনজন
    দিয়েছিলে কিন্তু তুমি প্রাণ মন।।
    বুলিতে ছিল না মিষ্টির অভাব
    এখন দেখায় তিতা তার স্বভাব
    বানাতে চায় তোমাকেই কাবাব
    জগতে একমাত্র তুমিই শত্রু এখন।।
    দেখবে হামবডা ভাব প্রতি কথায়
    স্বার্থান্ধ প্রতিচ্ছবির সরল সোজায়
    নির্ভয়ে দিন রাত দুপুর কাটায়
    সত্য কিন্তু মিথ্যা হয় না কখন।।
    শত্রুতো মারে না তোমায়
    ঘরের বিভীষণ সকলই যোগায়
    সাধু সেজে চলে সেথায়
    সর্বশেষে টের পাবে তার আগমন।।

    6
    6 Comments
Skip to toolbar