Profile Photo

Souhardo-ShifaOffline

  • Souhardo-Shifa
  • Profile picture of Souhardo-Shifa

    Souhardo-Shifa

    • 4 years, 2 months ago

    অদৃশ্য স্মৃতির বাঁক
    জ্যোৎস্না পারভীন শিফা

    স্মৃতি!… সেতো গুড়িয়ে দিল
    দানবাকার লরি( ভবন ভাঙার যন্ত্রবিষেশ), পরিশ্রমী দক্ষ শ্রমিকবূহ্য
    পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের ভবনগুলো
    ছিল আবালবৃদ্ধবনিতার স্মৃতিবিজড়িত
    কত সুখ-দুঃখ, হাসি-কান্নার স্মৃতি…
    যদিও কষ্টের অতীত ঐতিহ্য সেগুলো
    কেননা বাইরের দৃশ্য আর ভেতরের প্রেক্ষাপট ভিন্ন
    নিতান্ত নিম্নমধ্যবিত্তের আবাস।
    তৃতীয় শ্রেণির সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ এই বারান্দাসহ দুই রুমের ফ্ল্যাট।
    আর এ ফ্ল্যাটটি বারান্দা ও রান্নাঘর মিলে
    হয়ে ওঠে চার রুমে ঘিঞ্জি আবাস
    প্রতিটি রুম আসবাব কাপড় আর বাসনের গোডাউন যেন। এতেই পা মেপে মেপে সাবধানে চলা। দুঃসময়ে ঘড়ি যতদিন সচল…
    তবুও স্মৃতি… এই ভবনগুলো এখন ধুলায় ধূসর।
    ঠিক যেন এলোটিদের অহম চূর্ণের চূর।
    বাথরুমের সিরিয়াল, ডাইনিং পুরাদস্তুর রান্নাঘরের সিরিয়াল, এবং সিরিয়াল পাওয়ার পরে ভীষণ তাড়ার চাপড়।
    গৃহপালিত উত্তরবঙ্গ বনাম ঝড়- জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দক্ষিণবঙ্গ —
    এসবই স্মৃতি… কিন্তু সাকার ধরে এগুলো হাতরে ফেরা যাবে না।
    এখানে এখন নতুন ভবন নির্মিত হচ্ছে
    সে হবে নতুন কোনো স্মৃতির মোড়ক…

    3
    3 Comments
    • স্মৃতি সতত মধুর। অনেক শুভকামনা।

    • ভালো লাগল কবিতায় অপ্রচলিত কিন্তু সাম্প্রতিক শব্দগুলি ব্যবহার করার বলিষ্ঠতা। শুভেচ্ছা নিবেন। আশেপাশের শব্দ দৃশয় ব্বহার করে কবিতা লেখা হলে সেগুলি বেশি ভালো লাগে।

    • ঐদিকটা গেলে সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগে! ভেতরে ঢুকলে মনে হয় যেন যুদ্ধের ধ্বংসাবশেষ!

Friends

Profile Photo
Mohammad Tarek Ali
@mr-imperfect01
Profile Photo
Md. Ashraf Hussain
@ashrafhussain9090hkgmail-com
Profile Photo
Sk-Hitu-Abdur-Rouf
@sk-hitu-abdur-rouf
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Anamul Islam
@anamul309
Profile Photo
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
Profile Photo
Sazzad Hossain
@sazzadhossain
Profile Photo
Shibly-Khan
@shibly-khan
Skip to toolbar