Profile Photo

মোঃ জাহিদ হাসানOffline

  • Md.-Zahid-Hasan
  • Profile picture of মোঃ জাহিদ হাসান

    কবিতা – সেলারী
    কলমে – মোঃ জাহিদ হাসান

    সেলারী-বেতন-মজুরী
    চাহনেওয়ালার কাছে ঈদের চাঁদ,
    পয়সাওয়ালার কাছে খাজুরি।
    সেলারী তুমি যেন খাঁচার ভিতর অচিন পাখি
    হাতে আসার আগেই আমায় বনে যেতে হয়
    অঘোষিত দেওলিয়াদের সর্দার।
    বিশ তারিখ পেরোলেই তোমায় আমি ডাকি অন্তরাত্মা দিয়ে,
    যদি দিতে দেখা আমায়-অনাগত দশটা দিন এগিয়ে।
    সেলারী তুমি আমার কাছে এক অবশ্যম্ভাবী প্রেরণা,
    বেঁচে থাকার নিঃশ্বাস, সকলের চোখে সম্মান আর চক্ষুশূলের ঢাল।
    সেলারী তুমি ক’টা দিন আগেই এসো,
    দেখে যাও আমার চেহারায় বেকারত্বের আভা
    নির্লজ্জের মতো জাহির করছে নিজের অপারগতা।
    সেলারী তুমি দেখে যাও
    সিটিং সার্ভিসের চোখ ফাঁকি দিয়ে
    জ্যামে আটকে ঘামছি একটি ক্ষুধার্ত আত্মা নিয়ে।
    দেখে যাও,
    কিভাবে মাসের শেষ ক’টা দিন বনের বাঘ
    কিভাবে বেড়ালের মতো গুটিসুটি মেরে থাকে।

    6
    2 Comments
Skip to toolbar