-
বৃষ্টি তোমাকে দিলাম
————————————————————
বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম একটু হাটবো বলে। সবসময়ের কোলাহল পূর্ণ রাস্তায় আজ খুব কষ্টে এক দুজন চোখে পড়ছে। বৃষ্টি ভেজা এক রাস্তার একটা সৌন্দর্য আছে। রাস্তার হালকা হলুদ আলোয় আলো-আঁধারি পরিবেশ টা বেশ লাগছিলো। সারাদিনের ক্লান্তি যেন ধুয়ে মুছে দিচ্ছিলো একটুখানি বৃষ্টি ভেজা বাতাস। বর্ষা-বিকেল দেখলেই আমি সব ভুলে যাই। বাবার অসুস্থতা, মার অসহায়ত্ব ,ভাই-বোনের কান্না তাদেরই অন্ন জোগাতে আমার লড়াই সব। শুধু একজন , তার থেকে পাওয়া আঘাত আজো ভুলতে পারি নি, আমার ভালোবাসা। এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতে অনেক দূর এসে পড়েছিলাম। শুভপুর বাস-স্ট্যান্ড এর কাছাকাছি আসতেই হটাৎ আকাশ ভেঙে ঝুম বৃষ্টি। তাড়াতাড়ি শেড এর নিচে এসে দাঁড়ালাম। একজন মানুষ ছাড়া আর কেউ নেই সেখানে। কাপড়ের জল ঝাড়তে গিয়ে লক্ষ করলাম লোকটি আমার দিকে ফিরে তাকালো। হৃদপিন্ডটা লাফিয়ে উঠলো।
-ধীমানদা ! তুমি ?
-রূপ !! তুই এখানে ?
এতক্ষনে গুম হয়ে থাকা মেঘ ভেঙে ঝুম বৃষ্টি নামলো। আমি একরাশ অভিমান নিয়ে ঝাঁপিয়ে পড়লাম প্রিয় মানুষটির বুকে। দুজোড়া চোখে একইসাথে জলের ধারা।
ধীমানদা আমার প্রবলভাবে জড়িয়ে ধরে বললো – আমায় ছেড়ে কেন চলে গেলি রূপ ?আমার ভালোবাসা তো মিথ্যা ছিলো না। তাহলে কেনো বিশ্বাস করতে পারলি না আমাকে ?
কত কথা বলার ছিল। কত অভিমান, কত অভিযোগ। কিছুই বলা হলো না।
আমি তখন সদ্য ভেজা বাঁশপাতার মতো কাঁপছি। প্রিয় মানুষের চেনা ঘ্রান , নিবিড়
স্পর্শে আমার রাগ-অভিমানের মেঘ গলে বৃষ্টি নামলো। শুধু বললাম – খুব ভালোবাসি ধীমানদা।
ধীমানদা দু হাতে আমার কান্নাভেজা মুখটা তুলে ধরে বললো – আমিও তোকে ভীষণ ভালোবাসি রূপ। আমাকে ছেড়ে যাসনা প্লিস।
আমি ধীমানদার চোখে চোখ রাখলাম। সে চোখে শুধুই একরাশ ভালোবাসা। ঠোঁটের কোনে সেই মন ভালো করা এক চিলতে হাসির রেশ। ভেজা বাতাসে ভেসে আসছে নাম না জানা ফুলের মন মাতানো গন্ধ। কি মিষ্টি ! এতো কাছাকাছি আমরা দুজন যে পরস্পরের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি। হাত হাত ছুঁয়ে ভ্যালোবাসার শপথ। দূরে কোথাও বেজে চলেছে রবিবাবুর গান –
” এমনও দিনে তারে বলা যায় “। মুষলধারে বৃষ্টি নামলো।5 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


অসাধারণ