-
গল্প-০৩: অদ্ভুত লাশ
:
ব্যাংক ডাকাতি করবে একদল লোক। দলে ওরা ৪ জন। ডাকাতির প্রথম শর্ত কোন খুন করা যাবেনা। দ্বিতীয় শর্ত- শুধু টাকা নিয়ে ফেরত আসতে হবে। এই শর্তে সবাই রাজি। তাহলে এ ঘটনাকে ডাকাতি না বলে চুরি করাই বলা ভাল। কিন্তু তা না এরা স্বভাবেই ডাকাত। ডাকাতি করতে যেয়ে এরা আগেও অনেক খুন করেছে। খুন করা একটা ঝামেলার ব্যাপার তাই আর করতে চায় না। তাই এই শর্তে রাজি হয়ে ডাকাত ৪ জন রওয়ানা দিল। ব্যাংকটি শহরের একপ্রান্তে। বেশ ভিড় থাকে সবসময় ব্যাংকের ভেতরে-বাহিরে এবং ঐ পুরো এলাকাতেই। তবে এখন নির্জন। রাত ৩টার দিকে তারা ব্যাংকে পৌঁছে যায়। গেটে দু’জন দারোয়ান। এদের শায়েস্তা করতে যেয়ে ডাকাতির প্রথম শর্ত ভঙ্গ হল- এক দারোয়ান খুন হয়ে গেল। ডাকাতদের মনে ধাক্কা লাগল। যাইহোক, তারা ঐ দারোয়ানের লাশকে গেটের পাশে রেখে এবং অপর দারোয়ানকে অজ্ঞান করে হাত-পা বেঁধে গেটের কাছেই ফেলে রাখা হল। এবার সামনে গিয়ে মূল দরজা খুলে ভেতরে ঢুকল ওরা। ব্যাংকের ভেতরেও দু’জন সিকিউরিটি ছিল। তারা কিছু বুঝে উঠার আগেই তাদের হাত-পা বাধা হয়ে গেল। তাদের কাছ থেকেই ভোল্টের চাবি নিয়ে ভোল্ট খুলে তাদের সাথে থাকা বড় ব্যাগে টাকা ভরতে লাগল। সময় যেন স্থির হয়ে গেল… কয়েক মিনিটেই ব্যাগ ভরে গেল। এবার ফেরার পালা। ব্যাগের চেইন লাগিয়ে তারা ফিরতে লাগল। মূল যে দরজা সেটি খুলে বেরিয়ে আসল… এবার লক্ষ্য গেইট। গেইট দিয়ে বেরিয়ে ৪টা দোকান পরে অন্ধকারে একটা গাড়ি রাখা আছে। ঐ পর্যন্ত যেতে পারলেই হল। আর যাওয়া তো যাবেই। আর সর্বোচ্চ ৩ মিনিট। তাহলেই আর পায় কে? সবাই মনে মনে খুশি। কিন্তু গেটের কাছে আসতেই ৪ জন ডাকাতই দেখে তারা যে দারোয়ানক মেরে ফেলেছিল সেই দারোয়ানটাই গেটে বন্ধুক নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে আর ঐ বাঁধা দারোয়ানটা ঐভাবেই বেঁধে পড়ে আছে তার পাশে ঐ দারোয়ানের লাশও পড়ে আছে। ৪ ডাকাতের কি অবস্থা? তাহলে গেটে দাঁড়িয়েও কে? তারা থ মেরে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। একজন তো অজ্ঞান হয়ে পড়েই গেল। অবাক হয়ে বাকি তিন জনের হুঁশ ফিরল তখন যখন মৃতদেহ নয় বরং ঐ গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান কথা বলে উঠল,”তোরা আমায় খুন করলি ক্যান? তোদের প্ল্যানে তো খুন করার কথা ছিল না! হুদাই আমাক খুন করলি তোরা। এখন আমি আর তোদের টাকা নিয়ে যেতে দেব না।” কথা শেষ হতেই আরো দু’জন অজ্ঞান হয়ে পড়ে গেল। আর বাকি একজন? স্বাক্ষীদের মতে-পুলিশ আসা পর্যন্ত ঐভাবেই দাঁড়িয়ে ছিল। পুলিশ গেটের কাছে দু’জন দারোয়ানের মধ্যে একজনের লাশ পায় আর অপরজন বাঁধা অবস্থায় এবং ভেতরে আরো দু’জনকে বাঁধা অবস্থায় পায়। কিন্তু গেইটে যে দারোয়ান বন্ধুক হাতে দাঁড়িয়ে কথা বলছিল তার কোন হদিস পাওয়া যায়নি- স্বাভাবিক। প্রকৃতি কখন কার সাথে কি ধরনের খেলা খেলে তা বলা মুশকিল !!8 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


অদ্ভত! শুভেচ্ছা রইল।