-
অনেকজন ব্যর্থ বানর
মানুষের মতো দেখতে – আমরা – শুয়ে আছি,
ছদ্মবেশ গায়ে দিয়ে;
আবেশী গরম দিনে, শীতল রক্তাক্ত ঠান্ডায়,
বানরেরা গাছে গাছে ঝুলছে;
তাদের গলায় ঝুলছে আইডি কার্ড;
কাঁদা ছোড়াছুড়ি হলো —
বিপ্লব হলো —
সহিংসভাবে প্রতিষ্ঠিত হলো অরাজক শান্তি —
গাভীগণ বাচ্চা প্রসবে তুমুল অস্বীকৃতি জানালো —
ডারউইন নামের একজন লোক এলেন,
বানরগুলোকে মানুষ বানাতে গিয়ে;
মানুষগুলোকে অর্ধেক শিম্পাঞ্জি বানিয়ে দেহত্যাগ করলেন!
নৈতিকতার বোরকা পরা বানরগুলো মানুষ হতে চাইলো না —
তাই তাদেরকে ব্যর্থ বানর হিসেবে চিহ্নিত করা হলো।
কিছুদিন পরপর তাদেরকে মানুষের ভিড়ে মনুষ্যত্ব খুঁজতে দ্যাখা যায়;
ছদ্মবেশে, ছদ্মনামে!১০/০৯/২০২২
3 Comments
Friends
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Md Ashfak Sayed
@ashfak
Drako Shajib
@drako
Sadia-Nizamy
@sadia-nizamy
Afridah Aimon
@afridah
Rehena Akter Monika
@remm
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
F.-Intesar-Shaan
@f-intesar-shaan
Tasnim Tabassum
@butterfly



বাহ! আপনি তো চমৎকার লেখেন! আরো পড়তে চাই কবিপ্রিয়! শুভেচ্ছা নেবেন!